স্ট্যালিন পুত্রকে সমন কর্ণাটক আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি : সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করায় এবার এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিনকে সমন পাঠাল কর্ণাটক আদালত। আগামী ৪ মার্চ তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কী বলেছিলেন এম কে স্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। গত ৪ মার্চ সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়ার তুলনা করা হয়েছিল। এরপর পরমেশ নামে এক ব্যক্তি স্ট্যালিন পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। এবার কর্ণাটক আদালত উদয়নিধিকে সমন পাঠাল। আগামী ৪ মার্চ উদয়নিধিকে আদালতে হাজিরা দিতে হবে।

এর আগে নিজের বক্তব্যের সমর্থনে উদয়নিধি স্ট্যালিন জানিয়েছিলেন, ‘আমি যেটা বলেছিলাম, কোনও ভুল মন্তব্য করিনি। আমি আইনি পথে লড়াই করব। আমি আমার অবস্থান থেকে সরব না। আমি আমার মতাদর্শের কথা জানিয়েছিলাম।‘ শুধু কর্ণাটক আদালতই নয়, পাটনার নিম্ন আদালতও উদয়নিধি স্ট্যালিনকে সমন পাঠায়। আগামী ১৩ ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। পাটনার নিম্ন আদালতের বিচারক শারিকা ওয়ালিয়া এই নির্দেশ জারি করেছেন। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে চেন্নাইয়ের একটি সভায় উদয়নিধি স্ট্যালিন মন্তব্য করেছিলেন, সনাতন ধর্ম ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো। তাই সনাতন ধর্মকে নির্মুল করতে হবে। শুধু এর বিরোধিতা করলেই হবে না।

 

 

সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি নয়, আক্রোশের জেরে পঞ্চাশোর্ধ্ব গৃহবধূকে ইট দিয়ে থেঁতলে খুন

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, হাইকোর্টে ছুটলেন আইনজীবী

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

নিজের সম্পত্তির ৮৩ কোটির করই মেটায়নি কলকাতা পুরসভা!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’