কর্নাটকে সরকার গড়বে কংগ্রেস, দাবি ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র সমীক্ষায়

কর্নাটকে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার হলো ১১৩।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্ভুল বুথ ফেরত সমীক্ষায় তাদের জুড়ি মেলা ভার। পশ্চিমবঙ্গ হোক কিংবা গুজরাত, গোয়া হোক কিংবা হিমাচল প্রদেশ- বিধানসভা ভোটে বার বার নির্ভুল বুথ ফেরত সমীক্ষা করে চমকে দিয়েছে জনমত সমীক্ষা সংস্থা অ্যাক্সিস মাই ইন্ডিয়া। বুধবার কর্নাটকের বিধানসভা ভোটের পরে ওই সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, দক্ষিণের রাজ্যটিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস। বিজেপিকে ক্ষমতা থেকে বহু দূরেই থমকে দাঁড়াতে হচ্ছে। গতবারের মতো কিং মেকার হয়ে উঠতে পারছে না এইচ ডি দেবেগৌড়ার জেডিস।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র হয়ে কর্নাটকে বুথ ফেরত সমীক্ষা চালিয়েছিল ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া।’ সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় কংগ্রেস ন্যূনতম ১২২টি এবং সর্বোচ্চ ১৪০টি আসন পেতে চলেছে। সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার হলো ১১৩। অর্থা‍ৎ প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে শতাব্দী প্রাচীন দল। বিজেপি পেতে পারে ৬২ থেকে ৮০ আসন। আর জেডিএসের ঝুলিতে যেতে পারে ২০ থেকে ২৪ আসন। অন্যান্যরা পেতে পারে মাত্র তিনটি আসন।

বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এতদিন যে লিঙ্গায়েত সম্প্রদায় বিজেপির শক্ত ভোট ব্যাঙ্ক ছিল, সেই সম্প্রদায় পদ্ম শিবির থেকে মুখ ঘুরিয়ে কংগ্রেসের দিকে ঝুঁকছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার, প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাবদির মতো লিঙ্গায়েত নেতাদের দল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার ফলে বড় ধাক্কা খাচ্ছে বিজেপি। বেঙ্গালুরু, মধ্য মাইশূর, হায়দরাবাদ এবং মহারাষ্ট্র সীমান্তবর্তী এলাকাতেও কংগ্রেস জবরদস্ত ফলাফল করতে চলেছে। বজরং দলকে নিষিদ্ধ করার ইস্যু তুলে হিন্দুত্বের আবেগে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ-জেপি নাড্ডারা। কিন্তু তা গেরুয়া শিবিরকে রাজনৈতিক ডিভিডেন্ড এনে দিতে পারছে না বলে বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে।

গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন