ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ মানি না, হুঙ্কার মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০১০ সালের পর তৈরি হওয়া সমস্ত  ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই নির্দেশের পরেই সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কলকাতা হাইকোর্টের ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ মানি না।

বুধবার প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দহে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেছেন, ‘বদমাইশগুলো এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে। আজও এক মামলার রায় বেরিয়েছে, সেই রায় মানি না।  কারণ এটা বিজেপির রায়।  ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে।‘ তবে এই প্রথম নয়, আর আগেও কলকাতা হাইকোর্টের রায়ে ২৬ হাজার চাকরি বাতিল মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন মমতা। এখন ওবিসি সংরক্ষণের ইস্যুতে হাইকোর্টের রায় নিয়েও ক্ষোভ উগরে দিলেন  মুখ্যমন্ত্রী। 

প্রসঙ্গত, বুধবার  ২০১০ সালের পরে তৈরি হওয়া  সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট । জানা গিয়েছে মোট ৫ লাখ ওবিসি  সার্টিফিকেট বাতিল হয়েছে। তবে স্বস্তির বিষয় ২০১০ সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগপ্রক্রিয়া মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। পাশাপাশি হাইকোর্টের তরফে জানান হয়,  ২০১০ সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে, তা যথাযথ ভাবে আইন মেনে বানানো হয়নি। তাই ওই শংসাপত্র বাতিল হবে। কিন্তু যাদের ২০১০ সালের আগে ওবিসি শংসাপত্র রয়েছে তাদের কোন অসুবিধা হবে না।   বুধবার এই রায় ঘোষণা করে  বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ৷ এবার এই রায় নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিম ।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের