সাপ ও টিকিটিকির বিষ সরবরাহ করে মাসে ৫০ লাখ টাকা আয় এলভিশের

সাপ এবং টিকটিকিগুলি শুধুমাত্র শুটিংয়ের জন্য ব্যবহার করা হত, নেশার জন্য নয়। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে এলভিশ বলেছেন, তিনি জানতেন যে এটি করা অন্যায়, তবুও তিনি এটি করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউটিউবার এবং ‘বিগ বস OTT 2’ বিজয়ী এলভিশ যাদব, এই নামটার সঙ্গে সকলেই কম-বেশি পরিচিত। তবে তাঁর সুনাম থেকে দুর্নামটাই বেশি। মাস কয়েক আগেই সাপের বিষ পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন ইউটিউবার। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নয়দায় একাধিক রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহ করতেন। তাঁর সঙ্গে যুক্ত আরও অভিযুক্তরাই তাঁর নাম পুলিশের কাছ জানায়। এরপর অনেকদিন তদন্তের পর অবশেষে সাপের বিষ পাচার মামলায় অভিযুক্ত হিসেবে প্রমাণিত হন এলভিশ। তাঁদের বিরুদ্ধে পশু ও প্রাণী সংরক্ষণ কেন্দ্র অভিযোগ দায়ের করেছিল। তবে পুলিশের হাতে বন্দি হয়েই সকল অভিযোগ স্বীকার করে নেন এলভিশ। তার বিবৃতিতে অনেক চমকপ্রদ প্রকাশ পেয়েছিল। মার্চ মাসে, নয়ডা পুলিশ একটি ড্রাগ পার্টিতে সাপের বিষ সরবরাহের মামলায় এলভিশকে গ্রেফতার করে। যে পার্টিটি এলভিশ দ্বারা হোস্ট করা হয়েছিল। গ্রেফতারের পাঁচ দিন পর, আদালত এলভিশকে জামিন দেয়।

গত মাসে, পুলিশ এই মামলায় এলভিশ এবং আরও ৮ জনের বিরুদ্ধে ১২০০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছিল। এবার এই চার্জশিট থেকে আরও বিস্তারিত বেরিয়ে এসেছে। যেখান থেকে জানা গিয়েছে, এলভিশের প্রতি মাসে ৫০ লাখ টাকা আয়। নিজের আয়ের উৎস বর্ণনা করে এলভিশ বলেছেন, ‘আমি ভিডিও তৈরি করি, ইউটিউবে আপলোড করি। কোথাও কোনও অনুষ্ঠান থাকলে সেখানে গিয়ে ভিডিও তৈরি করে আপলোড করি। ইউটিউব থেকে আমার আয় হয় ৩৫-৪০ লাখ টাকা। এ ছাড়া আমি ‘সিস্টেম’-এ যোগ দিয়েছি। সেই সিস্টেম থেকে ৮-১০ লক্ষ টাকা উপার্জনও করতে পারি।’ অভিযোগপত্রে এলভিশ স্বীকার করেছেন যে, তিনি বিভিন্ন প্রজাতির সাপের ভিডিও শুট করেন। তবে তার বিরুদ্ধে ওঠা অন্য সব অভিযোগ মিথ্যা। সাপ এবং টিকটিকিগুলি শুধুমাত্র শুটিংয়ের জন্য ব্যবহার করা হত, নেশার জন্য নয়। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে এলভিশ বলেছেন, তিনি জানতেন যে এটি করা অন্যায়, তবুও তিনি এটি করেছিলেন। পার্টিতে সাপের বিষ ব্যবহারের অভিযোগ অস্বীকার করে এলভিশ আরও বলেছেন, ‘কখনও পার্টির খরচ দিতেন নিজে আবার কখনও বন্ধুরা দিত। পার্টির পর সর্পপ্রেমীরা খাওয়া-দাওয়া করতেন। মাত্র একবার বা দুবার নয়ডায় এসেছেন। তিনি বিদেশেও গেছেন, তিনি সাপকে ভয় পান না।

তবে নয়ডা পুলিশের মতে, এলভিশ ভয়ঙ্কর উপায়ে প্রাণীদের সঙ্গে ভিডিও শুট করে গুরুতর অপরাধ করেছে। এই ক্ষেত্রে, জয়পুরের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্টে দেখা গেছে যে নয়ডার ব্যাঙ্কয়েট হলে রাহুলের কাছ থেকে যে তরল পাওয়া গেছে তা ছিল বিষ এবং তা ছিল কোবরা, ক্রাইট, রিগেলস, ভাইপারের মতো সাপের বিষ। এলভিশ বিদেশ থেকে যুবক-যুবতীকে ডেকে নিষিদ্ধ সাপের ভিডিও শূট করাতেন। তাঁর মাসিক আয় প্রায় ৫০ লক্ষ টাকা। তারা সাপ থেকে বিষ আহরণ করত, তাদের থেকে বড়ি তৈরি করত এবং নেশা হিসাবে ব্যবহার করত। বিনয় যাদব এবং ঈশ্বর যাদব এই ধরনের রেভ পার্টির আয়োজন করতেন এবং সেই পার্টির জন্য বিষধর সাপ অর্ডার করতেন। ওই সাপের বিষ মাদক হিসেবে ব্যবহার করা হতো। সাপ গুরগাঁও-জয়পুর থেকে আনা হত। রাহুল এলভিশের নির্দেশে, টাকার লোভে কাজ করতেন। তিনি বহুবার বিষাক্ত সাপ এবং সাপের বিষ খেয়েছেন। আর এর জন্য বেশ ভালো পারিশ্রমিক পেতেন।

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

পাঠ্যবইয়ে পালাবদলের হাওয়া! ‘আফ্রিকা’র জায়গায় ‘শিবাজী উৎসব’, ‘সিরাজউদ্দৌলা’র বদলে প্রতাপাদিত্য

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট