কর্নাটকে রাজ্য সরকার- রাজভবন সঙ্ঘাত তুঙ্গে, বিধানসভার অধিবেশনে‌ ভাষণ দিতে অস্বীকার রাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট ২২ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা রাজ্য বিধানসভার যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার হঠাৎই রাজ্য বিধানসভার যৌথ অধিবেশনে ভাষণ দিতে অস্বীকার করায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশনটি ঐতিহ্য অনুযায়ী রাজ্যপালের ভাষণের মাধ্যমে সূচিত হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যপালের এই সিদ্ধান্তে সেই প্রথা ভেঙে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সংসদীয় বিষয়ক মন্ত্রী এইচ কে পাতিলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে আলোচনার জন্য লোক ভবন (রাজভবন)- এ রওনা হয়েছে। আইনমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যপালের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে আলোচনার জন্য বুধবার বিকেল ৫ টা ৪৫ মিনিটে প্রতিনিধি দল রাজভবনে যাবেন। যদিও রাজ্যপাল ঠিক কী কারণে ভাষণ দিলেন না সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

আরও পড়ুন: ৯ বছরেই সন্তানের জন্ম? হাড় হিম ঘটনায় ঘুম উড়েছে প্রশাসনের

২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলতে থাকা এই অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষ আলোচনা হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিতকরণ আইন বাতিল করে তার জায়গায় সদ্য প্রণীত বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G RAM G আইন, ২০২৫ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এই অধিবেশনে। এই আইন ঘিরে রাজ্যে রাজনৈতিক বিতর্ক আগেই শুরু হয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যপালের এই পদক্ষেপ কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে চলমান মতবিরোধেরই প্রতিফলন। রাজ্য সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর রাজ্যপাল তাঁর সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনেন কি না এখন সেটাই দেখার।

ভারতের নিজস্ব ‘জিপিএস’ আরও শক্তিশালী করতে মহাকাশে বিশেষ স্যাটেলাইট পাঠাল ইসরো

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সর্তকতা

দীপাবলির আগে বাজারে হাজির Hero Destini 110, দাম শুনলে চমকে যাবেন!

দিল্লিতে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৪ শ্রমিক

185Hz স্ক্রিন ও ৯,০০০mAh ব্যাটারি সহ বাজারে এল iQOO 12

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ক্যানসারে আক্রান্ত প্রিয়জন! সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর দাবিতে বিভ্রান্ত হবেন না

ফ্রিজের সবজি খেলে শরীরের ক্ষতি হয়? কী বলছেন বিশেষজ্ঞরা?

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের