হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কর্নাটকের কংগ্রেস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: মুসলিম পড়ুয়াদের হিজাব পরিহিত অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ করেছিল কর্নাটকের পূর্বতন বিজেপি সরকার। শুক্রবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ওই সিদ্ধান্ত ঘোষণায় খুশিতে মেতে উঠেছেন মুসলিম পড়ুয়া এবং অভিভাবকরা।

গত বছর ৫ ফেব্রুয়ারি রাজ্যের বিজেপি সরকার স্কুল এবং কলেজ-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরে প্রবেশ নিষিদ্ধ করেছিল। ওই সিদ্ধান্তে তোলপাড় পড়ে গিয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিল একাধিক মুসলিম সংগঠন এবং পড়ুয়াদের একাংশ। যদিও কর্নাটকের বিজেপি সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি উচ্চ আদালত। গত মে মাসে বিধানসভার ভোট প্রচারেও ওই হিজাব নিষিদ্ধের বিষয়টি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। কংগ্রেসের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দল সরকার গঠন করলে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

এদিন মহীশূরে এক সরকারি অনুষ্ঠানে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘হিজাব নিষিদ্ধকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আপনারা যা চাইবেন, তা পরবেন। যা মন চাইবে তা খাবেন। আপনাদের খাওয়া এবং পরিধানের বিষয়ে রাজ্য সরকার কোনও নাক গলাবে না। পোশাক পরিধান এবং খাবারের বিষয়ে আপনাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। আমার মন যা চাইবে তা করার অধিকার যেমন আমার আছে, আপনাদেরও একই অধিকার রয়েছে। ভোটের জন্য কারও ব্যক্তি স্বাধীনতায় কখনও হস্তক্ষেপ করা উচিত নয়। আমরা তা করবও না।’

গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন