কর্নাটক হাইকোর্টে ধাক্কা রাহুলের, ‘কেজিএফ’ গানের কপিরাইট লঙ্ঘন মামলায় মিলল না স্বস্তি

গত বছর নভেম্বর মাসে ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন কোনও অনুমতি না নিয়ে ব্লকবাস্টার কন্নড় ছবি ‘কেজিএফ-২’-এর গান ব্যবহার করার অভিযোগ উঠেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্নাটক হাইকোর্টে ধাক্কা খেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, জয়রাম রমেশ এবং সুপ্রিয়া শ্রীনাত। ‘কেজিএফ’ গানের কপিরাইট লঙ্ঘনের মামলায় তিন কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর বাতিল করতে রাজি হল না আদালত। গত বছর নভেম্বর মাসে ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন কোনও অনুমতি না নিয়ে ব্লকবাস্টার কন্নড় ছবি ‘কেজিএফ-২’-এর গান ব্যবহার করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে তিন কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।

এদিন কর্নাটক হাইকোর্টের বিচারপতি এম নাগাপ্রসন্ন বলেন, কংগ্রেস নেতারা অনুমতি ছাড়াই সোর্স কোডের সঙ্গে হেরফের করেছে বলে মনে হয়েছে এবং অডিওটি চালিয়েছে। যা নিঃসন্দেহে কপিরাইট লঙ্ঘন।

উল্লেখ্য গত ২৩ জুন উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে আদালত রায়দান স্থগিত রেখেছিল। আবেদনকারীদের পক্ষে আদালতে সওয়াল করেছিলেন সিনিয়র আইনজীবী বিক্রম হুইলগোল (Vikram Huilgol)। তিনি যুক্তি দিয়েছিলেন যে ৬৩ ধারা (কপিরাইট আইনের) লঙ্ঘনের একটি সীমা রয়েছে। ‘মোটামুটিভাবে লঙ্ঘনের বিষয়টি দেওয়ানি আদালতের সামনে রয়েছে। তারা ৫৫ ধারার অধীনে মামলাটির গুরুত্ব দিয়েছে।’ উল্লেখ্য গত বছর নভেম্বর মাসে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’র প্রচারমূলক একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছিল বিখ্যাত কন্নড় ছবি ‘কেজিএফ ২’-এর জনপ্রিয় গান। সেই গান ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে কোনওরকম অনুমতি নেননি তাঁরা। তার ফলে কংগ্রেস নেতারা স্বত্ব ভঙ্গ করেছেন বলে সংস্থাটির দাবি করে মামলা করেছিল।

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল