যৌন কেলেঙ্কারিকাণ্ডে গ্রেফতার দেবগৌড়া পুত্র এইচডি রেভান্না

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আদালত আগাম জামিনের আর্জি খারিজ করে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার যৌন কেলেঙ্কারি কাণ্ডের অন্যতম হোতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার বড় ছেলে এইচডি রেভান্না। শনিবার সন্ধ্যায় প্রাক্তন  প্রধানমন্ত্রীর পদ্মনাভনগরের বাসভবন থেকে প্রথমে হোলেনাসারিপুরের বিধায়ককে আটক করে বিশেষ তদন্তকারী দল। তার পরে জিজ্ঞাসাবাদের পরে রাতে গ্রেফতার করা হয়। এদিন রাতেই এইচডি রেভান্নার শারীরিক পরীক্ষা করা হয়েছে। আগামিকাল শনিবার আদালতে পেশ করা হবে জেডিএসের অন্যতম শীর্ষ নেতাকে।

গত কয়েকদিন ধরেই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি তথা হাসনের সাংসদ প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারি নিয়ে উত্তাল কর্নাটক। গত ২৮ এপ্রিল এক পরিচারিকা হোলেনাসারিপুর থানায় হাসনের সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। যদিও তার আগেই প্রজ্জ্বলের যৌন কেলেঙ্কারির একাধিক ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওই যৌন কেলেঙ্কারির তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করে কর্নাটক সরকার। অবস্থা বেগতিক বুঝতে পেরে অবশ্য ২৭ এপ্রিল দেশ ছেড়ে পালিয়ে যান প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি।

প্রজ্জ্বল রেভান্নার পাশাপাশি তার বাবা তথা হোলেনাসারিপুরের জেডিএস বিধায়ক এইচডি রেভান্নার বিরুদ্ধেও বাড়ির পরিচারিকাদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে। গতকাল শুক্রবার মাইশূরের কেআর নগর থানায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বড় পুত্রের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি সংক্রান্ত ভিডিয়ো টেপে থাকা এক মহিলাকে অপহরণের অভিযোগ তুলে মামলা দায়ের করেন তার ছেলে। গ্রেফতারির আশঙ্কায় বেঙ্গালুরুর সেশন কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন দেবগৌড়া পুত্র। যদিও এদিন সেই আবেদন খারিজ করে দেন বিচারক। আর আবেদন খারিজের কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে হানা দিয়ে লুকিয়ে থাকা এইচডি রেভান্নাকে আটক করেন যৌন কেলেঙ্কারিকাণ্ডে গঠিত সিটের সদস্যরা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক