প্রার্থী তালিকায় নাম নেই, কর্নাটকে দল ছাড়লেন বিজেপি বিধায়ক

বিধানসভা ভোটের দুই দফার প্রার্থী তালিকা প্রকাশের পরেই বিজেপিতে ভাঙনের সুর বেজে উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিধানসভা ভোটের দুই দফার প্রার্থী তালিকা প্রকাশের পরেই বিজেপিতে ভাঙনের সুর বেজে উঠেছে। বৃহস্পতিবার দলীয় টিকিট না পাওয়ায় দল ছেড়েছেন মুদেগিরির পদ্ম বিধায়ক এম পি কুমারস্বামী। টানা তিন বার জেতা সত্বেও এবার টিকিট না পাওয়ায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সি টি রবিকেই ‘খলনায়ক’ হিসেবে কাঠগড়ায় তুলেছেন তিনি।

গতকাল বুধবার রাতে কর্নাটক বিধানসভা ভোটের জন্য ২৩ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। ওই তালিকায় ঠাঁই হয়নি মুদেগিরির বর্তমান বিধায়ক এম পি কুমারস্বামীর। তাঁর জায়গায় দলের টিকিট পেয়েছেন দীপক দোদ্দাইয়া। আর টিকিট না পেয়েই ক্ষোভে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী বিধায়ক কুমারস্বামী। এদিন দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি শিগগিরই বিধায়ক পদেও ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন মুদেগিরির বিধায়ক।

এদিন বিজেপি ছাড়ার কথা ঘোষণা করার পাশাপাশি তিন বারের বিধায়ক কুমারস্বামী জানিয়েছেন, ‘অনুরাগীদের সঙ্গে কথা বলার পরেই পরবর্তী পদক্ষেক করা হবে।’ সূত্রের খবর, এইচ ডি দেবগৌড়ার জনতা দলে (সেকুলার) নাম লেখাতে পারেন বিজেপিত্যাগী মুদেগিরির বিধায়ক। এদিন পুরনো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সি টি রবিকে আক্রমণ করে কুমারস্বামী বলেন, ‘আমাকে কখনই পছন্দ করতেন না সিটি রবি। তাই নিজের গায়ের ঝাল মেটাতে আমাকে প্রার্থী করেননি।’ উল্লেখ্য, কুমারস্বামীর আগে লক্ষ্মণ সাবাডি সহ বেশ কয়েকদিন বিধায়ক ও বিধান পরিষদ সদস্য দলীয় টিকিট না পেয়ে বিজেপি ছেড়েছেন।

গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন