এই মুহূর্তে

কর্ণাটক বিধানসভা নির্বাচন: সাত পাকে বাঁধা পড়ার আগে ভোট দিলেন বর

নিজস্ব প্রতিনিধি: সাত পাকে বাঁধা পড়ার আগে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন বর। এক দফায় কর্ণাটকের ২২৪টি বিধানসভা (Karnataka Assembly elections) কেন্দ্রে ভোটগ্রহণ চলছে বুধবার সকাল থেকে। গণতন্ত্রের উৎসব চলছে গোটা রাজ্যে। সেই আবহে এদিন কর্ণাটকের শিবমোগ্গা জেলার সাগরে আনুষ্ঠানিকভাবে নিজের নতুন জীবন শুরুর দিনেই ভোট দিলেন বর।

বিয়ের দিনে ভোট দিতে যাওয়া ওই বরের নাম বিনোদ কুমার (Vinod Kumar)। তিনি সাগর শহরের বাসিন্দা। বুধবার বিয়ে করতে যাওয়ার আগে বিনোদ নিজের পরিবারের লোকজনের সঙ্গে ভোটকেন্দ্রে যান। নতুন বরকে ভোটকেন্দ্রে দেখে সেখানে উপস্থিত ভোটার রীতিমতো পরস্পরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন। কার্যত বিস্মিত হয়ে বিনোদ কুমারকে দেখতে থাকেন ভোটাররা। যদিও স্বয়ং বর জানিয়েছেন এদিন তাঁর বিয়ে হলেও তিনি ভোটাধিকারের কথা ভুলে যাননি।

উল্লেখ্য দুই মাস আগে ১০ মে বিনোদের বিয়ের দিন নির্ধারন করা হয়েছিল। হোসানগর তালুকের (Hosanagar taluk) রিপনপেটে (Ripponpet) পল্লবী নামে এক তরুণীর সঙ্গে বিনোদের বিয়ে ঠিক হয়। বুধবার বিনোদ কুমার বলেন, ভোটের দিন তাঁর বিয়ের দিন পড়ায় প্রাথমিকভাবে তিনি হতাশ হয়েছিলেন। তাঁর কথায়, ‘আমরা সকালে আমাদের ভোট দিয়ে বিয়ের অনুষ্ঠানে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভোটাধিকার ভুলে যাওয়া উচিত নয়।’

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ