যৌন কুকীর্তিতে জড়িত দেবগৌড়ার নাতির কূটনৈতিক পাসপোর্ট বাতিলের দাবি জানিয়ে মোদিকে চিঠি সিদ্দারামাইয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রাভান্নার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এনিয়ে দ্বিতীয় বার চিঠি দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মহিলাদের ওপর যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে দেবেগৌড়ার নাতির বিরুদ্ধে।

গত ২২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। চিঠি লিখে কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘এটা খুবই লজ্জাজনক বিষয় যে মহিলাদের ওপর যৌন নিগ্রহের অভিযোগ আসতেই দেশ থেকে জার্মানিতে পালিয়ে গিয়েছেন হাসান লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রাভান্না। জানা যাচ্ছে, কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘণ্টা আগেই দেশ ছেড়ে পালিয়েছেন প্রজ্জ্বল রাভান্না। কর্ণাটক সরকার ইতিমধ্যে প্রজ্জ্বলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, প্রজ্জ্বলের কূটনৈতিক পাসপোর্ট য়েন বাতিল করা হয় ও প্রজ্বলকে দেশে ফেরত আনার ব্যবস্থা করা হয়।‘

উল্লেখ্য, ৩৩ বছর বয়সি প্রজ্জ্বল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি। প্রজ্জলের বিরুদ্ধে একাধিক যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে এই সব অভিযোগগুলি তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কর্ণাটক সরকার। এর আগে গত পয়লা মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। বিশেষ তদন্তকারী দলের তরফ থেকে বিদেশ মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে যেন প্রজ্জ্বলের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। জানা গিয়েছে, গত ২৭ এপ্রিল জার্মানিতে পালিয়ে গিয়েছেন প্রজ্জ্বল রাভান্না। এবারের লোকসভা নির্বাচনের নিজের কেন্দ্রে ভোটগ্রহণপর্ব শেষ হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান প্রজ্জ্বল। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক