অক্ষয়-কাণ্ড থেকে শিক্ষা, ৯ কোটির পান মশলার বিজ্ঞাপন ফেরালেন কার্তিক

পান মশলার বিজ্ঞাপন ফেরালেন দক্ষিণী তারকা কার্তিক আরিয়ান। ওই বিজ্ঞাপনের জন্য তাঁকে ৯ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : অক্ষয় কুমারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে  পান মশলার বিজ্ঞাপন ফেরালেন দক্ষিণী তারকা কার্তিক আরিয়ান। ওই বিজ্ঞাপনের জন্য তাঁকে ৯ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু অক্ষয় কুমার এই নিষিদ্ধ পান মশলার বিজ্ঞাপন করে যে ভাবে ভক্তদের কাছে ট্রোলড হয়েছিলেন, তারপর আর বিজ্ঞাপন করার ঝুঁকি নিলেন না কার্তিক।

দক্ষিণ মাত করার পর এখন বলিউডে দ্রুত জায়গা করে নিচ্ছেন কার্তিক আরিয়ান। তাঁর অভিনীত ছবি ভুল ভুলাইয়া-২ বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে। ব্যবসায়ী সংস্থাগুলি তাদের পণ্য বিক্রি করতে রুপোলী পর্দার নায়ক-নায়িকাদেরই বেশি পছন্দ করে। তাই বিজ্ঞাপনে চিত্রতারকাদের এত কদর। ভারতে মদ ও পান মশলার বিজ্ঞাপন নিষিদ্ধ। তবে একাধিক কোম্পানি আইন বাঁচিয়ে ঘুরপথে মদ বা পান মশলার বিজ্ঞাপন করে। অক্ষয় কুমারকে এক পান মশলার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। তবে শুধু অক্ষয় নন, শাহরুখ খান ও অজয় দেবগনকেও একই বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। যদিও ভক্তদের রোষের মুখে বেশি পড়েন বলিউডের ‘খিলাড়ি’। তাঁর ছবি বয়কটেরও ডাক দেওয়া হয়। চাপের মুখে অক্ষয় ওই বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়ে নেন। এবং ভবিষ্যতে এই ধরণের কোনও বিজ্ঞাপন করবেন না বলে প্রতিশ্রুতি দেন। অক্ষয়ের কথা মাথায় রেখেই পান মশলার লোভনীয় বিজ্ঞাপন ফেরালেন কার্তিক।

 কার্তিকের এই বিজ্ঞাপন প্রত্যাখানের খবরটিকে মান্যতা দিয়েছেন এক প্রখ্যাত অ্যাড গুরু। তিনি জানান, কার্তিকের কাছে পান মশলার বিজ্ঞাপনের জন্য ৯ কোটি টাকার প্রস্তাব ছিল। কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন। তাঁর মতে, এত টাকার অফার ফিরিয়ে দেওয়া মোটেই হেলাফেলার বিষয় নয়। কার্তিকের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন প্রাক্তন সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহলাজ নিহালানি। তিনি বলেন, ‘পান মশলার বিজ্ঞাপন ফিরিয়ে দেওয়ার জন্য কার্তিকের সাধুবাদ প্রাপ্য। পান মশলা দেশ ও দেশের মানুষের ক্ষতি করছে। তাছাড়া পান মশলার বিজ্ঞাপন করা অবৈধ। তাই কার্তিক ঠিক কাজ করেছেন।’

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র