৭২ ঘণ্টা ঘরের দরজা বন্ধ! যোগী রাজ্যে স্ত্রী-সন্তানদের খুন করে আত্মঘাতী মুদি ব্যবসায়ী, তদন্তে পুলিশ

পুলিশের ধারণা, প্রথমে সত্যবীর সন্তানদের বিষ খাইয়ে হত্যা করেন। তারপর স্ত্রীকে হত্যা করেন এবং অবশেষে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! উত্তর প্রদেশের কাশগঞ্জের একটি বাড়ি থেকে মিলল পাঁচজনের নিথর মরদেহ। এলাকা সূত্রের খবর, গত কয়েকদিন ধরে, কাশগঞ্জের আমন পুরের ওই বাড়ি থেকে কোনও সাড়া শব্দ মিলছিল না। অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। দরজা খুলছিল না, পরিবারের কাউকে বাইরে দেখা যায়নি। পাশা পাশি ওই বাড়ির ভিতর থেকেও কোনও নড়াচড়ার শব্দ পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই প্রতিবেশীরা ধরে নিয়েছিল যে, পরিবারটি বাইরে গিয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সন্দেহ আরও ঘনীভূত হয়। প্রায় ৭২ ঘন্টা পরেও পরিস্থিতি একই রকম ছিল। কিন্তু যখন সত্যটা সামনে এল, পুরো এলাকা কেঁপে ওঠে। বাড়িটির দরজা খুলতেই একই পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। জানা গিয়েছে, ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন সত্যবীর সিং এবং তাঁর পরিবার। তাঁদের জীবনধারা স্বাভাবিক ছিল।

সত্যবীর শহরে ওয়েল্ডারের কাজ করতেন। একজন পরিশ্রমী এবং শান্ত স্বভাবের মানুষ হিসেবে ছিলেন। পরিবারে তাঁর স্ত্রী শীলা এবং তিন ছোট সন্তান ছিল। দুই মেয়ে এবং এক ছেলে। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কয়েকদিন ধরে সত্যবীরের দোকান বন্ধ, পাশাপাশি তাঁর বাড়ির দরজাওও বন্ধ হয়। তাতেই প্রতিবেশীদের সন্দেহ বাসা বাঁধে। তবে শনিবার, যখন একজন গ্রাহক তাঁর দোকানে এসে দেখেন দোকানটি বন্ধ, তখন তিনি সোজা বাড়িতে চলে যান। বাড়ির দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরেও কোনও সাড়া মেলেনি। এরপর তাঁরা পিছনের দরজা দিয়ে উঁকি দিতেই চোখের সামনে ভেসে ওঠে পাঁচজনের নিথর দেহ। দেখা যায়, ঘরের ভেতরে সত্যবীর সিংহ ঝুলছেন। আর তাঁর স্ত্রী এবং তিন সন্তানের মৃতদেহ বিছানায় পড়ে রয়েছে। যা দেখে প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দেয়। তবে প্রাথমিক তদন্তে জানা যায় যে, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, সুতরাং জোর করে কেউ ভিতরে প্রবেশের করেনি।

পুলিশের ধারণা, প্রথমে সত্যবীর সন্তানদের বিষ খাইয়ে হত্যা করেন। তারপর স্ত্রীকে হত্যা করেন এবং অবশেষে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে, পুলিশ এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে। এই ঘটনায় অনেক প্রশ্ন মাথায় ঘুরছে পুলিশের। কেন সত্যবীর এমন কঠোর পদক্ষেপ নিলেন? আর্থিক অনটনের কারণেই কি সবাইকে শেষ করে তিনি আত্মহত্যা করলেন? নাকি পারিবারিক অশান্তিই এর কারণ? তবে প্রতিবেশীরা জানাচ্ছেন, পরিবারে কখনও কোনও বড় ধরণের দ্বন্দ্ব দেখেননি তাঁরা। বাচ্চারা পড়াশোনায় ভালো ছিল। তাঁদের পারিবারিক পরিবেশ স্বাভাবিক ছিল। পুলিশ বিষয়টির তদন্ত করছে। এই ঘটনার পর, পুরো আমানপুরে শোকের ছায়া নেমে এসেছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের