‘ভগবানের কৃপা’, সিদ্ধান্ত বদলেই প্রাণরক্ষা কৃষ্ণনগরের দম্পতির

Share:

নিজস্ব প্রতিনিধি : একটা সিদ্ধান্তই বদলে দিয়েছে ভাগ্য। বলা যায় কানের পাশ দিয়ে বেড়িয়ে গিয়েছে মৃত্যু। যাওয়ার কথা ছিল পহেলগাও, হঠাৎ সিদ্ধান্ত বদলে করে যান বৈসারণের শিবমন্দিরে। আর এই সিদ্ধান্তই মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দিয়েছে কৃষ্ণনগরের এক দম্পতিকে। নাহলে মৃতের বা আহতদের তালিকায় থাকতে পারতেন তাঁরাও।

জানা গিয়েছে, বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়েছিলেন ভূস্বর্গে। সেখানকার সৌন্দর্যের মধ্যেই নিজেদের জীবনের শুরু করতে চেয়েছিলেন। কিন্তু সেখানেই যে ওৎ পেতে রয়েছে বিপদ কেউ বুঝতে পারেননি। কেউ ভাবতেও পারেননি এইভাবে এক লহমায় বদলে যাবে জীবন।

একটা সিদ্ধান্ত মানুষের জীবন বদলে দিতে পারে, পহেলগাঁও-র এই ঘটনাই তাঁর প্রমাণ। পহেলগাঁওতে যাওয়ার কথা বদলে শিবমন্দিরে যাওয়ার সিদ্ধান্ত একটুর জন্য বাঁচিয়ে দিয়েছে কৃষ্ণনগরের এক দম্পতিকে। আবার সুইৎজারল্যান্ড যাওয়ার কথা থাকলেও সময়ের অভাবে কাশ্মীর যাওয়ার সিদ্ধান্ত জীবনটাকে বদলে দিয়েছে নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের। মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে হারিয়েছেন গুরুগ্রামের হিমাংশী।

জানা গিয়েছে, কৃষ্ণনগরের বউবাজারের বাসিন্দা সুদীপ্ত দাস ও তাঁর স্ত্রী দেবশ্রুতি দাস কাশ্মীর গিয়েছেন ঘুরতে। মঙ্গলবার পহেলগাঁও যাওয়ার কথা থাকলেও আচমকাই সিদ্ধান্ত বদল করেন তাঁরা। বর্তমানে তাঁরা নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছেন। এক ভিডিওবার্তায় সুদীপ্ত জানিয়েছেন, পহেলগামে যাওয়ার কথা থাকলেও ঘটনার সময় তাঁরা বৈসারনের এক শিব মন্দিরে যান পুজো দিতে। ভগবানের কৃপায় ভালো আছেন। এখন তাঁরা শ্রীনগরে রয়েছেন।

মঙ্গলবার পহেলগাঁওতে পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। এলোপাথারি গুলি চালায় তারা। তার জেরে মৃত্যু হয়েছে ২৬ জনের। আহত হয়েছেন বহু।

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা