পুলিৎজার সম্মানিত কাশ্মীরি চিত্রসাংবাদিককে আমেরিকায় যেতে বাধা

কারণ কিছু বলা হয়নি

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি ও জম্মু: বৈধ পাসপোর্ট-ভিসা থাকার পরে কাশ্মীরের মহিলা চিত্রসাংবাদিক ইরশাদ মাট্টুকে মার্কিন বিমানে ওঠার অনুমতি দিল না দিল্লি ইন্দিরাগান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন দফতর। কেন অনুমতি দেওয়া হল না সে ব্যাপারে অভিবাসন দফতরের কর্তারা তাঁকে কিছু জানাতে অস্বীকার করেন। মাট্টু ২০২২ সালে পুলিৎজার সম্মান পান। এই সম্মান পেয়েছে তাঁর সঙ্গে আরও তিন চিত্রসাংবাদিক। তাঁর মধ্যে দানিশ সিদ্দিকি অন্যতম। আফগানিস্তান যখন তালিবানি সন্ত্রাসে কাঁপছে সেই সময় দানিস সেখানে ছিলেন। এক ভয়াবহ বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়। তাঁকে মরণোত্তর পুলিৎজার সম্মান  দেওয়া হয়।

ইরশাদ মাট্টু টুইট করে জানান, নিউইয়র্কে আমার যাওয়ার কথা ছিল। গ্রহণ করার কথা ছিল পুলিৎজার সম্মান। দিল্লি বিমানবন্দর পৌঁছলে বাকিদের সঙ্গে আমারও পাসপোর্ট-ভিসা পরীক্ষা করে দেখা হয়। অভিবাসন দফতরের কর্তারা জানিয়ে দিলেন আমেরিকায় যাওয়ার ছাড়পত্র দেওয়া যাচ্ছে না। আমি তাদের জানাই আমায় পুলিৎজার সম্মান দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক যাচ্ছি সেই পুরস্কার আনতে। তাদের দেখাই আমাকে পাঠানো পুলিৎজার সম্মানে সম্মানিত করার চিঠি। সব কিছু দেখার পরেও আমায় তারা জানিয়ে দেয়, অনুমতি দেওয়া যাচ্ছে না।

এই ধরনের ঘটনা এর আগেও একবার ঘটেছে।  সেটা ২ জুলাই। মাট্টুর যাওয়ার কথা ছিল ফ্রান্স। সেখানে একটি গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করা হয়। পাশাপাশি তাঁর তোলা ছবির প্রদর্শন হওয়ার কথা ছিল। সে দফাতেও বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়। কেন অনুমতি দেওয়া যাচ্ছে না, সে ব্যাপারে সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি। 

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা