মধ্যরাতে কালবৈশাখীর তাণ্ডব, ঘরের ওপর গাছ পড়ে মৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঝড়ের তাণ্ডব যে কতটা ভয়াবহ হয়ে পারে, ফের তার প্রমাণ মিলল উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায়। কয়েক  মুহূর্তের ঝড় কেড়ে নিল চারটি প্রাণ। গভীর রাতে প্রকৃতির তাণ্ডবে ভেঙে পড়ল গাছ, ধসে গেল টিনের চাল, ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হল এক মা ও তার দুই সন্তানের, পাশাপাশি প্রাণ  হারালেন আরও এক মধ্যবয়সী ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

পশ্চিম শরীরা ও পাইনসা থানা এলাকায় প্রবল ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। সেই সময় পশ্চিম শরীরা থানা এলাকার দুনি তিওয়ারি কাপুরা গ্রামে একটি বিশাল পুরোনো নিমগাছ হঠাৎ ভেঙে পড়ে একটি মাটির বাড়ির ওপর। দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন। গাছটি পড়ার সঙ্গে সঙ্গেই পুরো বাড়িটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৮ বছরের মায়া দেবী, তার পাঁচ বছরের মেয়ে শ্বেতা এবং চার বছরের ছেলে অনুভবের। পরিবারের আরও এক সদস্য, আট বছরের অঙ্কুশ গুরুতর আহত হয়েছে। তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই গ্রামবাসীরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের দলও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।

আরও পড়ুনঃ ‘আগে বয়ফ্রেন্ডকে ফোন করুন’, প্রেমিককে বিয়ের দাবিতে মোবাইল টাওয়ারে উঠে পড়লেন তরুণী!

এদিকে, পাইনসা থানা এলাকার শাখা পাহাড়পুর গ্রামেও ঘটে আরেক মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল ঝড়ে একটি টিনের চালা ভেঙে ঘুমন্ত অবস্থায় থাকা মধ্যবয়সী চন্দ্রভানের ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কৌশাম্বীর ডিএসপি জেপি পান্ডে জানিয়েছেন, ঝড়ের কারণে এই দুর্ঘটনাগুলি ঘটেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির হিসাব নেওয়া হচ্ছে। এই  ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার