কম ভাড়ার লোভে নাবালিকাকে যৌন নির্যাতন! মার্কিন হোটেলে গ্রেফতার ভারতীয় কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কম ভাড়ার একটি হোটেল রুমের আড়ালে লুকিয়ে ছিল মানবতার এক ভয়ঙ্কর কালো অধ্যায়। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার ওমাহার একটি হোটেলে নাবালিকাদের দিয়ে জোরপূর্বক যৌন ব্যবসা চালানোর অভিযোগে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেই ঘটনায় জড়িয়ে পড়ে গুজরাটের এক ভারতীয় যুবক, যিনি হোটেলের কর্মী হিসেবে কাজ করতেন। পাচারকারীদের টাকা দিয়ে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। এই ঘটনায় শুধু আমেরিকাতেই নয়, ভারতীয় মহলেও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  সাজা শেষ হওয়ার পর তাকে দেশছাড়া করা হবে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন। 

মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ৬ জানুয়ারি, যখন একটি চুরির অভিযোগের তদন্ত করতে গিয়ে ওমাহা পুলিশ মানবপাচারের চাঞ্চল্যকর প্রমাণ পায়। পরে হোমল্যান্ড সিকিউরিটি টাস্ক ফোর্স ও ওমাহা পুলিশ যৌথ অভিযানে ১৫ ও ১৬ বছর বয়সি দুই নাবালিকাকে উদ্ধার করে। তদন্তে উঠে আসে, তাদের অন্য রাজ্য থেকে আমেরিকার হোটেলে এনে বাণিজ্যিক যৌন কাজের জন্য ব্যবহার করা হচ্ছিল। মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, পাচারকারীরা নাবালিকাদের হুমকি দিয়েছিল হোটেলের কর্মীদের সঙ্গে যৌন সম্পর্কে রাজি না হলে তাদের হোটেল থেকে বের করে দেওয়া হবে। এই ভয় দেখিয়েই তাদের বাধ্য করা হতো। অভিযোগ, দুই হোটেল কর্মী পাচারকারীদের টাকা দিয়ে এক নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে এবং তৃতীয় কর্মী অন্য নাবালিকাকে নির্যাতন করে। কাভানকুমার প্যাটেল আদালতে স্বীকার করেছেন, তিনি হোটেলের ক্যাশ ড্রয়ার থেকে টাকা নিয়ে পাচারকারীদের দেন এবং এক নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। শুধু তাই নয়, অভিযুক্ত কর্মীরা পাচারকারী ও নাবালিকাদের একাধিক দিন হোটেলে থাকার সুযোগও দেয়।

আরও পড়ুনঃ চুক্তি না হলে ইরানের উপরে ফের হামলা, হুমকি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

তদন্তে আরও জানা যায়, পাচারচক্র অনলাইনে বিজ্ঞাপন দিয়ে নাবালিকাদের যৌন ব্যবসায় বাধ্য করত। পর্যাপ্ত খাবার না দিয়ে এবং ভয় দেখিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করা হতো। এই ঘটনায় পাচারচক্রের তিন সদস্যের পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত আরও দুই হোটেল কর্মী সুমিত চৌধুরি ও বিশাল গোস্বামীর বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযান দুই নাবালিকাকে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের হাত থেকে উদ্ধার করেছে।

রান্নাঘরে LPG-র বিকল্প ইথানল? কেন্দ্রের নয়া পরিকল্পনায় মিটতে পারে আম জনতার সমস্যা

সোনার গয়না কোথায় রাখলে মা লক্ষ্মীর কৃপা মিলবে? জেনে নিন গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ম

আর্থিক সঙ্কট দূর করতে বাড়ির বিশেষ কোণে বসান দেবী লক্ষ্মীর প্রিয় গাছ

শ্রাবণ মাসে একাধিক গ্রহের শুভ সংযোগ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?