মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত তৃণমূল কংগ্রেসের সরকার খুড়োর কলের মতো ঝুলিয়ে রেখেছিল মুড়িগঙ্গার উপর সেতু। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন, কাকদ্বীপে গিয়ে বলতেই তাঁর সরকারই মুড়িগঙ্গার উপর সেতু তৈরি করবে। কারণ পশ্চিমবঙ্গের মূল ভূ-খণ্ডের সঙ্গে সুন্দরবনবাসীর যোগাযোগের মাধ্যম ভেসেল বা লঞ্চ। মুড়িগঙ্গার উপর ভাটা থাকলে তবেই তা সম্ভব। সেই অপেক্ষাতেই থাকতে হয়। তাই সুন্দরবন থেকে শহরে কাজ করতে আসতে অসুবিধার মধ্যে পড়তে হয় সেখানকার বাসিন্দাদের। সেই সমস্যার সমাধানে মুড়িগঙ্গার উপর সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছিল বিগত সরকার। কিন্তু বাস্তবে তা রূপায়ণ হয়নি। তবে এবার বিজেপি সরকার সেটা করে দেখাবে। সঙ্গে কবে সেই সেতুর উদ্বোধন হবে আজ, শনিবার কাকদ্বীপের জনসভা থেকে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পডুন: পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

তিনি জানিয়েছেন, ২০২৯ সালের মধ্যে মুড়িগঙ্গার উপর সেতুর কাজ শেষ হবে। ওই বছরেই সেই সেতুর উদ্বোধন করবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সভাস্থল থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতেই আমি আজ এখানে এসেছি। অবহেলিত সুন্দরবনের উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য। বিগত সরকার এই অঞ্চলের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ করলেও মাত্র ২০০ কোটি টাকার কাজ হয়েছিল, আর বাকি ৮০ শতাংশ টাকাই চুরি হয়ে গিয়েছিল। আমাদের নতুন সরকার এবার সুন্দরবনের কল্যাণে একলাফে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। কাটমানির তৃণমূলের সরকারের জন্য এই জেলার বিরাট ক্ষতি হয়েছে। আর হবে না। সুন্দরবনকে মডেল জেলা বানাব।’

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘সবাইকে একজোট থাকতে হবে। সকলে যেন অনুপ্রবেশকারী, জঙ্গি, আরশোলা, ছারপোকাদের থেকে সাবধানে থাকেন। তৃণমূল আমলের নেতাদের বিরুদ্ধে কারও কোনও অভিযোগ থাকলে তার জন্য নতুন করে এফআইআর করুন। ১৫ বছরের পুরনো অভিযোগও করুন। অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড়া হবে না কারণ বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। ২১-এর ভোটের পরও যারা অত্যাচার করেছে, তাদেরও ছাড়া হবে না।’

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

রোগীকে গলা টিপে খু্‌ন, কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য