নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ড নয়ডার সেক্টর ১২৫-এ। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিন দোকান। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ১২৫-এ এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত এক জনের। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দ্রুত আশপাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশবাহিনী।

পুলিশ সূত্রে খবর, শনিবার (২৪ অক্টোবর) নয়ডার সেক্টর ১২৫-এর অন্তর্গত রায়পুর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। সেক্টর ১২৫ থানার অধীন ওই এলাকায় পাঁচটি চায়ের ও জলখাবারের দোকানে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোকানগুলিতে। ঘটনায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। সেক্টর ১২৫ থানার পুলিশও সেখানে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। পুলিশের দাবি, দমকলকর্মীদের তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

তবে কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার পিছনে কোনও যান্ত্রিক ত্রুটি, গ্যাস লিক নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় প্রাণহানির পাশাপাশি দোকানগুলির ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা