পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ও হাওড়া পুরসভার ভোটে প্রার্থী হতে চান? সুযোগ দিচ্ছে বিজেপি। আগামী সোমবার বিকেল পাঁচটার মধ্যে মুরলীধর সেন লেনে বিজেপির দলীয় অফিসে চলে যান। সেখানে গিয়ে ড্রপ বক্সে নিজের বায়োডাটা জমা দিন। ঝাড়াই-বাছাই-য়ের পর বিজেপির তরফ থেকেই আপনাকে ফোন করা হবে পুরভোটে প্রার্থী হওয়ার জন্য। এই কথা আজ, শনিবার জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কলকাতা পুরভোটে দায়িত্বপ্রাপ্ত নেতা সুকান্ত মজুমদার।

নভেম্বর মাসেই কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট। যাকে কেন্দ্র করে পুরোদস্তুর প্রস্তুতি নিচ্ছে বিজেপি। প্রার্থী তালিকা থেকে প্রচার কৌশল সবকিছু নিয়ে আলোচনা চালাচ্ছেন সুকান্ত মজুমদাররা। এবার সাধারণ মানুষের কাছে সুবর্ণ সুযোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে প্রার্থী হতে গেলে নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। তা আগেই জানিয়েছিলেন তিনি। স্বচ্ছ ভাবমূর্তি, কালিমালিপ্ত হলে চলবে না, দুর্নীতিগ্রস্ত নয়। এই মাপকাঠিতে উত্তীর্ণ হলেই প্রার্থী হতে পারবেন বিজেপির।

আরও পডুন: রোগীকে গলা টিপে খু্‌ন, কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড

এদিন পুরভোটে দলের পরিকল্পনা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘দলের পুরনোদের, সে ১০ বছরের পুরনোই হোক বা ১ বছরের, যাঁরা এখন পদে রয়েছেন, যাঁরা আগে কোনও না কোনও পদে ছিলেন – তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। পুরনোরা যাতে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখব। ছোট থেকে বড়, সমস্ত সাংগঠনিক স্তরে সবার সঙ্গে আলোচনা করে, মতামত নিয়ে তবেই প্রার্থী ঠিক করা হবে। বিশিষ্টদেরও মতামত নেব। তাঁরা চাইলে আসতে পারেন। প্রার্থী বাছার ক্ষেত্রে জেতার ক্ষমতা ও ভাবমূর্তি খতিয়ে দেখা হবে। ২৫ অক্টোবর, বিকেল ৫টা পর্যন্ত আমাদের নির্ধারিত ড্রপ বক্সে আগ্রহী প্রার্থীরা আবেদন জমা দিতে পারবেন। ভোট ঘোষণা হওয়ার ৩-৪ দিনের মধ্যে আমরা প্রার্থী ঘোষণা করে দেব।’

তিনি আরও বলেন, ‘বিজেপি একার শক্তিতে ছাব্বিশের নির্বাচন জিতেছে। কারও দয়ায় ক্ষমতায় আসেনি। বিজেপি হাওড়া ও কলকাতা পুরসভায় বোর্ড গঠন করবে।’

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর