দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  দুটি’পা অচল, চলাফেরার সঙ্গী হুইলচেয়ার। কিন্তু সেই শারীরিক প্রতিবন্ধকতাই দমিয়ে রাখতে পারেনি তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। হুইলচেয়ারে বসেই স্কেটবোর্ড চালিয়ে অবিশ্বাস্য সব কসরত দেখাচ্ছেন চিনের ৫৫ বছরের জি জুনউ। কখনও মসৃণ গতিতে এগিয়ে চলা, কখনও বাঁক ঘুরে দুরন্ত কায়দায় স্কেটবোর্ড চালানো। একজন সুস্থ মানুষ যে কাজ করতে ভয় পান সেই কাজের ক্ষেত্রে তাঁর দক্ষতা দেখে অবাক নেটিজেনরা। শুধু তাই নয়, হুইলচেয়ারে বসেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তিনি। তাঁর অসাধারণ কীর্তির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

চিনের জিয়াংসি প্রদেশের নানচাং শহরের বাসিন্দা জি জুনউ। মাত্র ১৯ বছর বয়সে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর মেরুদণ্ডের চোট পান তিনি। সেই দুর্ঘটনার পর কোমরের নীচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। বদলে যায় তাঁর জীবন। দীর্ঘ আট বছর কার্যত বাড়িতে বন্দি অবস্থায় কাটাতে হয় তাঁকে। দৈনন্দিন জীবনেও মায়ের উপর নির্ভর করতে হত। কিন্তু প্রতিকূলতার কাছে হার মানতে রাজি ছিলেন না জুনউ। ২০০০ সালে মাকে হারানোর পর নিজের জীবনকে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেন তিনি। ধীরে ধীরে হুইলচেয়ার চালানোর দক্ষতা বাড়াতে থাকেন। পরে স্কেটবোর্ডের প্রতি পুরনো ভালবাসাকে কাজে লাগিয়ে বিশেষভাবে তৈরি স্কেটবোর্ডের সাহায্যে নানা কসরত শুরু করেন। হুইলচেয়ারের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি এই ব্যবস্থায় স্কেটবোর্ড চালানোর পাশাপাশি দুরন্ত সব বাঁক নেওয়ার কৌশলও রপ্ত করেছেন তিনি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘উইন্ড-ব্রেকিং রাইডার’ হিসেবে পরিচিত। 


 

২০১২ সালের মে মাসে হুইলচেয়ারের পিছনের দু’টি চাকায় ভারসাম্য রেখে একটানা ২৫.৮ কিলোমিটার অতিক্রম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন জুনউ। তাঁর এই কৃতিত্বই তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়। তবে এখানেই থেমে থাকেননি তিনি। পাহাড়ে ওঠা থেকে শুরু করে আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ, নিজের সক্ষমতার পরিধি বারবার বাড়িয়েছেন জুনউ। চিনের হুয়াংশান পর্বতের চূড়ায় চার বার পৌঁছেছেন তিনি। পাশাপাশি, ৩২টি আন্তর্জাতিক ম্যারাথনেও অংশ নিয়েছেন বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। সম্প্রতি তাঁর স্কেটবোর্ড চালানোর ভিডিও নতুন করে নজর কেড়েছে নেটদুনিয়ার। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তাঁর অসাধারণ ভারসাম্য, দক্ষতা ও আত্মবিশ্বাস দেখে মুগ্ধ নেটিজেনরা। নিজের অভিজ্ঞতার মাধ্যমে মেরুদণ্ডে আঘাত পাওয়া অন্যদেরও অনুপ্রাণিত করার চেষ্টা করেন জুনউ। 

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা