সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল রবিবার (২৫ অক্টোবর) কোজাগরী লক্ষ্মীপুজো। তার আগেই সোনার দামে বড়সড় পতন। উৎসবের মরশুমে সোনা কেনার পরিকল্পনা করছেন যারা, তাদের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। গত তিন দিনে ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩ হাজার ৬১০ টাকা। শুধু সোনা নয়, পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। তিন দিনে প্রতি কেজি রুপো সস্তা হয়েছে ১০ হাজার ১০০ টাকা। তবে হঠাৎ কেন এই দরপতন?

সোনার দামে টানা তিন দিন ধরে পতন লক্ষ্য করা গিয়েছে। গত তিন দিনে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমেছে ৩ হাজার ৬১০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমেছে ৩ হাজার ৩০১ টাকা। শনিবারও দুই ধরনের সোনার দাম ১০ টাকা করে কমেছে। ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বেশি বিশুদ্ধ। অন্যদিকে, গয়না তৈরির ক্ষেত্রে সাধারণত ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়। ফলে সোনার এই দরপতনে গয়না কেনার পরিকল্পনা করছেন যারা, তাদের মধ্যে আগ্রহ বাড়তে পারে। তবে আগামী দিনে দাম কোনদিকে যাবে, তা নির্ভর করবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির উপর। শুধু সোনা নয়, রুপোর দামেও টানা পতন দেখা যাচ্ছে। ছ’দিন ধরে দাম স্থির থাকার পর গত তিন দিন ধরে ক্রমাগত কমেছে রুপোর দর। এই তিন দিনে প্রতি কেজি রুপোর দাম কমেছে ১০ হাজার ১০০ টাকা। এর আগে ১৫ অক্টোবরও এক ধাক্কায় ৫ হাজার টাকা কমেছিল রুপোর দাম। সব মিলিয়ে গত ১০ দিনে প্রতি কেজি রুপোর দাম কমেছে ১৫ হাজার ১০০ টাকা।

আরও পড়ুন: অন্নপূর্ণার টাকায় ২৫ ফুটের লক্ষ্মী মূর্তি, কোজাগরীর আরাধনায় চরম ব্যস্ততা বীরভূমে

২৪ অক্টোবর শনিবার দিল্লিতে এক কেজি রুপোর ফিজিক্যাল দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ২০ হাজার টাকা। কলকাতা ও মুম্বইয়েও একই দামে বিক্রি হচ্ছে রুপো। অন্যদিকে, চেন্নাইয়ে প্রতি কেজি রুপোর দাম ২ লক্ষ ২৪ হাজার ৯০০ টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি সোনা ও রুপোর বাজারে চাপ তৈরি করেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১৬ ডলারের গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধির আশঙ্কা বেড়েছে। তেলের দাম বেশি থাকলে পরিবহণ থেকে শুরু করে উৎপাদন, বিভিন্ন ক্ষেত্রে খরচ বাড়তে পারে। তার প্রভাব পড়তে পারে সামগ্রিক অর্থনীতিতে। এর পাশাপাশি আমেরিকার ফেডারেল রিজার্ভের সুদের হাড় সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েও অনিশ্চয়তা রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘ সময় ধরে সুদের হার উঁচু রাখতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক। আগামী ২৭ ও ২৮ অক্টোবর আমেরিকার ফেডারেল রিজার্ভের আর্থিক নীতি নির্ধারণী বৈঠক রয়েছে। এই বৈঠকে সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা।

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

রোগীকে গলা টিপে খু্‌ন, কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ভেঙে পড়ে নিহত ৪ পাইলট

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য