বড় খবর! প্রবীণদের জন্যে আড়াই হাজার টাকা পেনশন ঘোষণা

বড় খবর! দিল্লির প্রবীণ নিবাসীদের জন্যে সুখবর। আড়াই হাজার টাকা পেনশন ঘোষণা করল দিল্লি সরকার। ২৪ ঘন্টার মধ্যেই প্রায় ১০,০০০ আবেদন জমা পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড় খবর! দিল্লির প্রবীণ নিবাসীদের জন্যে সুখবর। আড়াই হাজার টাকা পেনশন ঘোষণা করল দিল্লি সরকার। ২৪ ঘন্টার মধ্যেই প্রায় ১০,০০০ আবেদন জমা পড়েছে। সরকারি কর্মচারীদের জন্যে অবসরের পর পেনশনের ব্যবস্থা থাকলেও, বেসরকারি সংস্থা বা ব্যবসায়িক বা অন্যান্য কোনও পেশায় নিযুক্ত কর্মীদের অবসরের পর সঞ্চয়ের উপরেই ভরসা করতে হয়। সে ক্ষেত্রে সরকারের কোনও দায়ভার থাকে না। যদিও বর্তমানে অবস্থা অনেকটাই পাল্টেছে। প্রবীণদের জন্যে নানা রাজ্যে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয় সরকারের তরফ থেকে। পাশাপাশি ব্যাঙ্কের বিভিন্ন স্কিমও রয়েছে। যাতে অবসরের পর স্বাধীনভাবে বাঁচা সম্ভব হয় প্রবীণদের। তবে এবার দিল্লির প্রবীণ নাগরিকদের জন্যই আড়াই হাজার টাকা পেনশনের ঘোষনা করল দিল্লি সরকার। যা কিনা নিঃসন্দেহে দারুণ একটি খবর প্রবীণদের জন্যে।

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরেই বড় ঘোষণা করল দিল্লির অতীশি সরকার। জানা গিয়েছে, মোট ৮০ হাজার বয়স্কদের জন্য নতুন বার্ধক্য পেনশন দেওয়ার ব্যবস্থা করতে চলেছে দিল্লি সরকার। যদিও পেনশনের বিষয়টি প্রথম ঘোষণা করেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ঘোষণা করার সময় কেজরিওয়াল জানিয়েছেন, ‘আমাদের সরকার ১.২৫ লাখ পেনশনের ব্যবস্থা করেছে। যার দরুণ মোট ৫ লাখ ৩০ হাজার প্রবীণ পেনশন পাবেন। যেখানেই যেতাম, প্রবীণরা পেনশন দাবি করতেন। এবার সবার চাহিদা মিটবে। দিল্লি সরকার পেনশনের ব্যবস্থা করছে প্রবীণদের জন্যে। গত ২৪ ঘণ্টায় দশ হাজার আবেদন এসেছে।’

এবার জেনে নেওয়া যাক, কারা বার্ধক্য পেনশন পাবে এবং কত টাকা পাবেন?

১. ৬০-৬৯ বছর বয়সী ব্যক্তিকে প্রতি মাসে দুই হাজার টাকা দেওয়া হবে।

২. ৭০ বছর বা তার বেশি বয়স্ক ব্যক্তিকে প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়া হবে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে, দিল্লির AAP সরকার উচ্চাভিলাষী প্রকল্প মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা বাস্তবায়নের ঘোষণা করেছিল। এই প্রকল্পের কাগজপত্র প্রায় সম্পূর্ণ। এই স্কিমের অধীনে ১৮ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। যারা সরকারি কর্মচারী নন বা কর দেন না। মহিলারা স্ব-ঘোষণা এবং আধার কার্ড উপস্থাপনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সম্মান যোজনার অধীনে সম্মানী পাওয়ার যোগ্য হবেন। যাতে দিল্লির প্রায় ৫০ লক্ষ মহিলা উপকৃত হবেন।

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ