Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি : আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সোমবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত শনিবার দিল্লির আদালত কেজরিওয়ালকে ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এরপর এদিন দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন কেজরি।

কিছুদিন আগেই ইডির পর আবগারী দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার করার পর কেজরিকে আদালতে পেশ করা হয়। সিবিআইয়ের তরফে কেজরির ১৪ দিনের জেল হেফাজত চাওয়া হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, তদন্তের স্বার্থে কেজরিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এরপর সিবিআই আদালতের বিচারক সুনেনা শর্মা কেজরিকে ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এরপর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে নিন্ম আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেন কেজরির আইনজীবী। সোমবার এই বিষয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। কেজরিওয়ালের আইনজীবীর মতে, এমন কোনও পরিস্থিতির সৃষ্টি হয়নি যে সিবিআইকে কেজরির জেল হেফাজত চাইতে হবে।

এর আগে গত ২১ মার্চ আবগারী দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ইডির দায়ের করা মামলায় কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল। কিন্তু দিল্লি হাইকোর্ট অবশ্য নিম্ন আদালতের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ জারি করে।

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি