ইতিহাসবিদ ইরফান হাবিবকে ‘রাস্তার গুন্ডা’ বলে অভিহিত করলেন কেরলের রাজ্যপাল

ইতিহাসবিদ ইরফান হাবিবকে গুন্ডা বললেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। তাঁর অভিযোগ ইতিহাসবিদ শারীরিক ভাবে নিগ্রহ করার চেষ্টা করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, কেরল : প্রবীণ ইতিহাসবিদ ইরফান হাবিবকে গুন্ডা বলে অভিহিত করলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। তাঁর অভিযোগ, ২০১৯-এ কেরলের কান্নুর বিশ্ববিদ্যালয়ে তাঁর কণ্ঠরোধ করতে প্রখ্যাত ইতিহাসবিদ শারীরিক ভাবে নিগ্রহ করার চেষ্টা করেছিলেন।

২০১৯-এর ডিসেম্বরে কান্নুর বিশ্ববিদ্যালয়ে বসেছিল ‘ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস’। সেখানে অন্যতম বক্তা ছিলেন ইরফান। আরিফের অভিযোগ, সেই অনুষ্ঠানেই ইরফান তাঁর সঙ্গে মারামারি করতে এসেছিলেন। খবরে প্রকাশ, সে দিন রাজ্যপাল আরিফ যখন বক্তৃতা করতে শুরু করেন, তখন প্রেক্ষাগৃহের সবাই একযোগে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। সেই সময় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছিল। আরিফ কেন ওই আইনের সমর্থনে এগিয়ে এসেছেন, সভায় বিরোধিতার বিষয় ছিল সেটাই। এই প্রসঙ্গেই প্রায় দু’বছর আগের ঘটনার কথা তুলে এনে ইতিহাসবিদকে রাস্তার গুন্ডা বলে অভিহিত করেন কেরলের রাজ্যপাল। বলেন, ‘‘মারামারি করা কি কোনও শিক্ষাবিদের কাজ হতে পারে? এটা তো গুন্ডাদের কাজ। রাস্তার গুন্ডা। ইরফান হাবিব হল সেই ধরনের গুন্ডা। আমি যখন আমার কথা বলতে গেলাম, ইরফান হাবিব আমার গলা টিপে ধরে কণ্ঠরোধ করতে চেয়েছিল।’’

প্রসঙ্গত, কিছু দিন আগেই কান্নুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপীনাথ রবীন্দ্রনকে তীব্র আক্রমণ করেছিলেন রাজ্যপাল। আরিফের দাবি ছিল, তাঁকে আক্রমণ করার জন্য ইরফান হাবিবদের অতিরিক্ত সময় দিয়েছিলেন উপাচার্য। কিন্তু যখন তিনি ইরফানদের তোলা অভিযোগের জবাব দিতে যাচ্ছেন, তখনই তাঁকে থামাতে মারামারির আশ্রয় নেন ইরফান হাবিব-সহ উপস্থিত শিক্ষাবিদরা। গোটা বিষয়টি উপাচার্য গোপীনাথের জ্ঞাতসারেই হয়েছে দাবি কেরলের রাজ্যপালের। আরিফ উপাচার্যকে ‘দুষ্কৃতী’ বলেও আক্রমণ করেন। আরিফের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান দেশজুড়ে ৫০ জনেরও বেশি শিক্ষাবিদ। তা নিয়েই মঙ্গলবার প্রশ্ন করা হয়েছিল আরিফকে। সেই প্রশ্নেরই জবাব দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার