বামেদের হটিয়ে তিরুঅনন্তপুরম পুরনিগম দখল করল বিজেপি, খুশিতে ডগমগ ‘মোদিভক্ত’ শশী থারুর

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: ত্রিপুরা, পশ্চিমবঙ্গের পরে কেরলেও মহাশূন্যের পথে সিপিএম। টানা চার দশক বাদে তিরুঅনন্তপুরম পুরনিগম হাতছাড়া হল সিপিএমের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের। দখল করল পদ্ম শিবির। আর বিজেপির এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ ‘মোদিভক্ত’ শশী থারুর। কোনও রাখঢাক না রেখে তিনি গেরুয়া শিবিরের জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে শিগগিরই বিজেপিতে যোগ দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন।

গত ৯ ও ১১ ডিসেম্বর দুই দফায় রাজ্যের ১৪ জেলার একাধিক পুরনিগম, পুরসভা ও জেলা পঞ্চায়েতে ভোট নেওয়া হয়। তার মধ্যে ছিল রাজধানী তিরুঅনন্তপুরমের পুরনিগমও। গত ১০ বছর ধরেই তিরুঅনন্তপুরম পুরনিগম দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছিল বিজেপি। গেরুয়া শিবিরের সুবিধা হয়েছিল স্থানীয় কংগ্রেস সাংসদ শশী থারুরের প্রত্যক্ষ মদত। শনিবার সকালে ভোটগণনা শুরু হতেই দেখা যায়, সিপিএম নেতৃ্ত্বাধীন এলডিএফ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের প্রার্থীদের টেক্কা দিয়ে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। ১০১টি ওয়ার্ডের মধ্যে ৫১টিতে জয়ের পথে পদ্ম প্রার্থীরা। এলডিএফ জিততে চলেছে ৪৫ আসনে। আর কংগ্রেসের ঝুলিতে গিয়েছে মাত্র ৫ ওয়ার্ড। ১০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি আর শ্রীলেখা। সম্ভবত তিনিই তিরুঅনন্তপুরমের পরবর্তী মেয়র হতে চলেছেন।

দলের ঐতিহাসিক জয়ের জন্য বিজেপি নেতা-কর্মীদের পাশাপাশি শহরের ভোটারদের অবিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পাশাপাশি গেরুয়া শিবিরের ঐতিহাসিক জয়ে উল্লাস প্রকাশ করেছেন কংগ্রেসের সাংসদ শশী থারুর। এই জয়ের পরে বিজেপিতে তাঁর যোগদান সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?