কেরল থেকে ধৃত মুম্বই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকিদাতা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিটকয়েনে ১০ লক্ষ ডলার ট্রান্সফার করতে হবে। না হলে ৪৮ ঘন্টার মধ্যে উড়িয়ে দেওয়া হবে মুম্বই বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল। গতকাল বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের ইমেলে এমনই এক হুমকি বার্তা এসেছিল। আর ওই হুমকির জেরে শোরগোল পড়ে গিয়েছিল। হুমকি উড়িয়ে দেওয়ার হুমকির প্রেক্ষিতে মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যেই কেরল থেকে হুমকিদাতাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। যদিও ধৃতের পরিচয় গোপন রাখা হয়েছে।

মুম্বই পুলিশের এটিএসের এক আধিকারিক জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা বেজে ৬ মিনিটে মিম্বই বিমানবন্দরের ফিডব্যাক ইমেল অ্যাড্রেসে একটি হুমকি বার্তা নজরে পড়ে আধিকারিকদের। ওই মেলে হুমকি দেওয়া হয়েছিল, ‘৪৮ ঘন্টার মধ্যে বিটকয়েনে ১০ লক্ষ ডলার ট্রান্সফার করতে হবে। নাহলে মুম্বই বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। ২৪ ঘন্টা বাদে ফের সতর্ক করিয়ে দেওয়া হবে।’ ওই হুমকি মেল পেয়ে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

অভিযোগ পেয়েই যুদ্ধকালীন ত‍ৎপরতায় তদন্তে নামেন এটিএসের গোয়েন্দারা। এটিএসের সাইবার শাখার পক্ষ থেকে যে আইপি (ইন্টারনেট প্রটোকল) অ্যাড্রেস থেকে হুমকি মেল পাঠানো হয়েছিল, তা শনাক্ত করা হয়। তাতে দেখা যায়, ওই আইপি অ্যাড্রেস কেরলের। সময় নষ্ট না করে রাতেই কেরলে উড়ে যান এটিএসের গোয়েন্দারা। কেরল পুলিশের সহযোগিতায় হুমকিদাতাকে গ্রেফতার করেন।   

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়