কেরলে ভয়ঙ্কর বৃষ্টিতে মৃত ৫, নিখোঁজ বহু

কেরলের উপকূল এলাকায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে তাই আগামী পাঁচদিন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: চলতি বছরে মৌসুমি বায়ুর দাপটে বিধ্বস্ত গোটা ভারত। বিদায়বেলাতেও দাপট দেখিয়ে ক্ষতি করছে বর্ষা। কেরলে নিম্নচাপের জেরে তাণ্ডব দেখাচ্ছে বৃষ্টি। পাহাড় ধসে ভেঙে গিয়েছে বহু বাড়ি। অতি বৃষ্টির দাপটে মৃত্যু হয়েছে পাঁচজনের। নিখোঁজ বহু, রাস্তায় নামানো হয়েছে দু’কলাম সেনা। তৈরি থাকতে বলা হয়েছে বায়ুসেনার আধিকারিকদের। দুর্গম এলাকায় গিয়ে উদ্ধার করছে এনডিআরএফ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর অফিসাররা। একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে আস্ত বাস জলের তলায়। দড়ি দিয়ে বেঁধে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। মর্মান্তিক দৃশ্য কেরল থেকে ভেসে আসছে।

১২ জনের কাছাকাছি নিখোঁজ শুধুই কোট্টায়মের গ্রামীণ এলাকায়। বায়ুসেনার কপ্টার দিয়ে খোঁজ চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন সকলকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। লাল সতর্কতা জারি রয়েছে পাঠানামঠিতা, ইদ্দুকি, থ্রিশূড়, এড়নাকুলাম, কোট্টায়াম জেলায়। কমলা সতর্কতা জারি রয়েছে সাত জেলায়। এর মাঝেই দেখা গিয়েছে এক অদ্ভূত দৃশ্য। দক্ষিণের এই রাজ্যে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। দুর্যোগের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেন্দ্রের কাছে সেনা চেয়ে পাঠিয়েছেন। যারা আপাতত উদ্ধারকাজ শুরু করেছে। তৈরি থাকতে বলা হয়েছে বায়ুসেনাকেও। সজাগ রয়েছে দক্ষিণের বায়ুসেনার আধিকারিকরা। বেশিরভাগ জেলায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টি হচ্ছে। যার ফলে হাঁটু জল ঢুকেছে ঘরের ভিতরে।

কমলা সতর্কতা জারি রয়েছে, কোঝিকর, তিরুবন্তপুরাম, পালাক্কাড়, মালাপ্পুরাম, ওয়েনাড, কোল্লাম, আলাফুজা জেলায়। দুটি জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। আইএমডি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তাই আগামী ১৮ তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে রাজ্যের বিভিন্ন জেলায়। মঙ্গলবার অর্থাৎ ১৯ তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানা গিয়েছে। এর সঙ্গে কেরলের উপকূল এলাকায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে তাই আগামী পাঁচদিন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে।

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি