প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেরলমে টানা ভারী বৃষ্টি, ভূমিধস এবং জলবন্দি পরিস্থিতিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। এখনও নিখোঁজ অন্তত ৭ জন। সোমবার সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোট্টায়াম, মালাপ্পুরম, কোল্লাম-সহ একাধিক জেলা। প্রশাসনের তরফে জোরকদমে উদ্ধার ও ত্রাণকাজ চলছে।

মুখ্যমন্ত্রীভি ডি সতীশন আরও জানান, কোট্টায়াম জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। পুঞ্জার বিধানসভা এলাকার দু’জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন। পাশাপাশি জলের ট্যাঙ্কে পড়ে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। এর্নাকুলমে দু’জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইদুক্কি, মুভাটুপুঝা, কন্নুর এবং কোঝিকোড়ে এক জন করে প্রাণ হারিয়েছেন। কোল্লামে দু’জন এবং মালাপ্পুরমে চার জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও ৭ জনের খোঁজ মেলেনি। কোল্লাম ও কন্নুরে দু’জন করে নিখোঁজ রয়েছেন। মালাপ্পুরম, ইদুক্কি এবং মুভাটুপুঝায় এক জন করে নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন। সোমবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যজুড়ে ৩১৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১১ হাজার ১৮ জন। ঘরছাড়া মানুষদের জন্য খাবার, পানীয় জল এবং প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

আরও পড়ুনঃ পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস, ৩ ও ৬ অগস্ট কেরলের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় ২ ও ৩ অগস্ট কেরল, কর্নাটক এবং লাক্ষাদ্বীপ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি উত্তর কেরল উপকূলে ২.৭ থেকে ৩.৫ মিটার উচ্চতার ঢেউ উঠতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বড় সাফল্য বনগাঁ জিআরপি-র, বারাসতে গ্রেফতার ছিনতাই চক্রের ‘মাস্টারমাইন্ড’ কল্যাণ সর্দার

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসায় মেয়াদ, অবৈধভাবে কলকাতায় বাস, গ্রেফতার থাইল্যান্ডের মহিলা

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়