মুক্তি পেয়ে ফিরলেন ইরানিদের হাতে বন্দি ইজরায়েলি জাহাজের ভারতীয় মহিলা নাবিক

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্বেগের অবসান। টানা পাঁচ দিন বাদে মুক্তি পেলেন ইরানি বিপ্লবী গার্ডের হাতে আটক হওয়া ইজরায়েলি জাহাজে কর্মরত ভারতীয় মহিলা নাবিক আন্তিশা জোসেফ। আজ বৃহস্পতিবার দুপুরে তেহরান থেকে বিমানে  কেরলের কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছেন তিনি। বিমানবন্দরে নেমেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ত্রিশূরের উদ্দেশে রওনা হয়েছেন।

সিরিয়ার রাজধানী দামস্কে ইরানি দূতাবাসে ইজরায়েলি সেনার বিমান হামলার পরেই তেহরান ও তেল আভিভের মধ্যে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত। দুই দেশের মধ্যে উত্তেজনার আবহেই পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইরানের ‘রেভোলি‌উশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্স’ একটি ইজরায়েলি পণ্যবাহী জাহাজের দখল নেয়। লন্ডন-ভিত্তিক জোডিয়াক গ্রুপের মালিকানাধীন জাহাজটি গত ১২ এপ্রিল শুক্রবার দুবাই থেকে  মুম্বইয়ের উদ্দেশে রওনা করেছিল। পরের দিন ১৩ এপ্রিল শনিবার হরমুজ প্রণালীতে জাহাজটি আটক করে ইরানের বিশেষ বাহিনী। ‘এমএসসি অ্যারিস’ নামক জাহাজটির মালিক ইজরায়েলি ধনকুবের ইয়াল অফার। জাহাজটিতে মোট ২৫ জন নাবিক ছিলেন। তার মধ্যে ১৭ জনই হলেন ভারতীয়।

ওই ১৭ জনের মধ্যে ছিলেন কেরলের ত্রিশূরের বাসিন্দা আন্তিসা জোসেফ। ইরানিদের হাতে মেয়ের বন্দি হওয়ার খবরে নাওয়া-খাওয়া উড়েছিল আন্তিসার বাবা। আটক হওয়া ইজরায়েলি জাহাজে থাকা ১৭ ভারতীয় নাবিককে যাতে মুক্তি দেওয়া হয় তেহরানের কাছে সেই আর্জি জানিয়েছিল মোদি সরকার। কূটনৈতিক স্তরেও আলোচনা শুরু হয়েছিল। এদিন বিকেলে নিরাপদে আন্তিসার দেশে ফেরার সুখবর জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে