হাসপাতালে পৌঁছতে গিয়ে অ্যাম্বুলান্সেই আগুনে পুড়ে ছাই রোগিনী, মর্মান্তিক ঘটনা কেরলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কেরলে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে আগুন লেগে মৃত্যু হল রোগিনীর।  ঘটনাটি ঘটেছে কেরলের কোঝিকোড়ে এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে একটি অ্যাম্বুলেন্স কোঝিকোড়ে এলাকা দিয়ে যাচ্ছিল। আর তখনই বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সটির ।

ধাক্কা লাগার পর দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। আর তাতেই দমবন্ধ হয়ে পুড়ে মৃত্যু হল রোগিনীর। পুলিশ জানিয়েছে, নিহত রোগিনী হলেন বছর ৫৭ সুলোচনা । তাঁকে জরুরি অস্ত্রোপচারের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত  করা হচ্ছিল। আর তখনই ঘটল মর্মান্তিক ঘটনা।

পুলিশের প্রাথমিক অনুমান অ্যাম্বুলেন্সটি দ্রুতগতিতে আসছিল। আর তাতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। এরফলে আগুন লেগে যায় অ্যাম্বুলেন্সটি । গাড়িতে মহিলা রোগী ছাড়া ছিলেন ডাক্তার এবং নার্স। তারা অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই নিহত মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে কি করে এমন দুর্ঘটনা ঘটল তার সঠিক কারণ এখন  জানা যায়নি। এই ঘটনা নিয়ে কেরল পুলিশ তদন্ত শুরু করেছে।

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মেইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৮

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান