ভুবনেশ্বরে পুলিশের ডিজি-আইজিদের সম্মেলনে হামলার হুমকি খলিস্তানি জঙ্গি পান্নুনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: আগামিকাল শুক্রবার (২৯ নভেম্বর) থেকে ভুবনেশ্বরে শুরু হচ্ছে তিনদিনব্যাপী বিভিন্ন রাজ্যের পুলিশ ও আধা সামরিক বাহিনীর ডিজি-আইজিদের সম্মেলন। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আর সম্মেলনের কয়েক ঘন্টা আগেই চরম হুমকি দিলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) সুপ্রিমো তথা খলিস্তানি জঙ্গি নেতা গুরপবন্ত সিং পান্নুন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় সম্মেলন ভেস্তে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ওই হুমকির পরেই সম্মেলনস্থলকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে ভুবনেশ্বর পুলিশ। এতটাই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যে মাছি গলার জো নেই।

ভুবনেশ্বরে শুক্রবার থেকে বসা পুলিশ ও আধা সামরিক বাহিনীর ডিজি ও আইজি’রা বিশেষ বৈঠকে বসছেন। সূত্রের খবর, বৈঠকে মূলত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, জঙ্গিদের মাথা চাড়া দিয়ে ওঠার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় কীভাবে নিরাপত্তা সুরক্ষিত থাকা যায় তা নিয়ে আলোচনা হবে। রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রের আধা সামরিক বাহিনীর সমন্বয় বাড়ানোর বিষয়েও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার থেকেই ভুবনেশ্বরে পৌঁছতে শুরু করেছেন বিভিন্ন রাজ্যের পুলিশের শীর্ষ আধিকারিকরা।

আর তার মধ্যেই ডিজি-আইজিদের সম্মেলনে হামলা চালানোর হুমকি দিয়েছেন খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন। এদিন জারি করা ভিডিও বার্তায় কুখ্যাত জঙ্গি হুমকি দিয়ে বলেছেন, ‘ভুবনেশ্বর মন্দিরের শহর নয় বরং সন্ত্রাসের শহর। যেখানে সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ, এনএসজি, এনআইএ এবং আইবি-র দুই শতাধিক পুলিশ আধিকারিক সন্ত্রাসী অমিত শাহের সভাপতিত্বে বৈঠকে বসতে চলেছেন। যে অমিত শাহ নিজ্জরকে হত্যার নির্দেশ দিযেছিলেন ও পুরো বিষয়টি সমন্বয় করেছিলেন।’ পান্নুনের হুমকির পরেই নড়েচড়ে বসেছে ভুবনেশ্বর পুলিশ। সম্মেলনস্থলের আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী