খালিস্তানিরা ব্রিটেনের আশ্রয়ের অপব্যবহার করছে, লন্ডনকে জানাল ভারত

ইতিমধ্যে বিষয়টি ব্রিটিশ সরকারেকে জানিয়ে দিয়েছে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: খালিস্তানি চরমপন্থীরা ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করার জন্য ব্রিটেনের  আশ্রয়ের অপব্যবহার করছে, এমনটাই অভিযোগ নতুন দিল্লির। ইতিমধ্যে বিষয়টি ব্রিটিশ সরকারেকে জানিয়ে দিয়েছে ভারত। নতুন দিল্লির তরফে ব্রিটিশ সরকারকে তাদের উপর নজর রাখার জন্য বলা হয়েছে। পাশাপাশি ভারতের নিরাপত্তা উদ্বেগ মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করার জন্য বলা হয়েছে লন্ডনকে।

কট্টরপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিংকে (Amritpal Singh) গ্রেফতারের জন্য পঞ্জাব পুলিশ বড় অভিযানে নেমেছিল। পঞ্জাব পুলিশের সেই অভিযানের পর বেশ কয়েকটি পশ্চিমা দেশে খালিস্তানিপন্থী শিখরা প্রতিবাদে সামিল হয়েছিলেন। বুধবার নয়াদিল্লিতে ভারত ও ব্রিটেনের আলোচনায় অংশ নিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্র সচিব অজয় ​​ভাল্লা এবং ব্রিটেনের তরফে ম্যাথিউ রাইক্রফট (Matthew Rycroft)। সেখানে উদ্বেগ প্রকাশ করেন অজয় ​​ভাল্লা।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাল্লা ‘বিশেষভাবে’ রাইক্রফটকে উদ্বেগ জানিয়েছেন। ‘ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করার জন্য খালিস্তানিপন্থীরা ব্রিটেনের আশ্রয়ের মর্যাদার ‘অপব্যবহার’ করেছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। উল্লেখ্য গত ১৮ মার্চ পঞ্জাবের কট্টরপন্থী প্রচারক এবং খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেফতারের জন্য অভিযানে নামে পঞ্জাব পুলিশ। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান অমৃতপাল। এখনও গা ঢাকা দিয়ে রয়েছেন এই খালিস্তানি নেতা। তাঁর সঙ্গীদের গ্রেফতার করতে পারলেও পঞ্জাব পুলিশ এখনও অমৃতপালকে গ্রেফতার করতে পারেনি।

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের