ফের মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি অপবাদে নিজের মাসিকে তীর ছুঁড়ে খুন করল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি : ডাইনি অপবাদ দিয়ে নিজের মাসিকেই তীর ছুঁড়ে খুন করল যুবক। ৭০ বছর বয়সী সুনহু সিঙ্কু নামের বৃদ্ধাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশার ঢেঙ্কানাল জেলার পিথালধুয়া গ্রামে। ইতিমধ্যেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই হত্যার সঙ্গে জড়িত পাঁচ অভিযুক্তকে ওই গ্রাম থেকেই গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।সেই হিসেবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ৷

নিজের মাসিকে খুন করার জন্য এতটুকুও অনুতপ্ত হয় নি অভিযুক্ত যুবক। পাল্টা তার দাবি, ৭০ বছর বয়সী তার মাসি কালো জাদু করতেন। তিনি এইকথা জানা মাত্র সঙ্গে সঙ্গে তার মাসির বাড়িতে পৌঁছোন। তীর-ধনুক আগে থেকেই রেডি করে রেখেছিলেন। তার মাসি ঘরের বাইরে আসতেই সোজা নিশানা করে তীর চালিয়ে দেন। তীর গিয়ে বিঁধে বৃদ্ধার ডান দিকে। রক্তে ভেসে যায় গোটা ঘর। এরপর তিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান।

ঘটনার সময় উপস্থিত ছিল সুনহুর স্বামী ও মেয়ে। তারা বাধা দেওযার চেষ্টা করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সুনহু ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় সে। মৃতার পরিবার জানিয়েছে, আচমকাই হামলা চালায় তাঁর মাসতুতো ভাই। মৃতার মেয়ের দাবি, মায়ের হত্যাকারীর চরম শাস্তি চাই। এদিকে এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা

চাটনি-রুটি কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফিফা বিশ্বকাপের মঞ্চে কেটি পেরিকে পাত্তাই দিল না খুদে, ভাইরাল ভিডিও

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?

ধুন্ধুমার নৈহাটি থানা চত্বর, পুরসভার চেয়ারম্যানের ছেলেকে চড় -ঘুষি- লাথি, ছোড়া হল ডিম

পেট্রল পাম্পে জ্বালানি বিক্রি নিয়ে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

মেট্রো লাইনের উপর উঠল বিড়াল, ক্ষুদ্র প্রাণীর ক্ষমতা দেখল নিত্যযাত্রীরা

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কুরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ