লাইনে না দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপেই কাটা যাবে মেট্রোর টিকিট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মেট্রোর টিকিটের জন্য দাঁড়াতে হবে না লাইনে। এবার বাড়িতে বসেই মেট্রোর টিকিট কাটতে পারবেন যাত্রীর। এই পরিষেবা শুরু হবে কোচি মেট্রো ষ্টেশনে। ডিজিটাল টিকিটিং এবং ই-পেমেন্ট বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসাবে কোচি মেট্রো রেল লিমিটেড হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে টিকিটিং সুবিধা চালু করছে।

কোচি মেট্রো রেল লিমিটেডের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ পাঠালেই কেটে ফেলতে পারবেন টিকিট । বুধবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজিটাল টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। কোচি মেট্রো রেল লিমিটেডের এক বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ সময়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেনা টিকিটে ১০ শতাংশ এবং নন-পিক আওয়ারে  (ভোর ৫টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা এবং রাত ১০টা থেকে রাত ১১টা)  ৫০ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা। মেট্রোর তরফে জানান হয়েছে, এই উদ্যোগটি ডিজিটাল টিকিটিংয়ের প্রচার করবে।তাতে  কাগজবিহীন টিকিটিং বৃদ্ধি পাবে। এছাড়াও টিকিট কাউন্টারে লাইন সহজেই এড়াতে পারবেন যাত্রীরা । কোচি মেট্রো রেল লিমিটেড এবং তার টিকিটিং পার্টনার অ্যাক্সিস ব্যাঙ্ক কোচি মেট্রো ছাড়া বাস, ফিডার বাস, ফিডার অটোরিকশায় যাতায়াতে ব্যবহার করা যাবে।

প্রসঙ্গত, ২০২৪ সালে কোচি মেট্রোতে প্রতিদিন গড়ে এক লক্ষ যাত্রী যাতায়াত করে। তবে কোচি মেট্রো চালু হওয়ার পর থেকে ১০ কোটিরও বেশি মানুষ এই পরিষেবা গ্রহণ করেছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজিটাল টিকিট বুক পরিষেবা চালু হওয়ায় বেশ জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী মেট্রোর কর্তৃপক্ষ।  

নিয়মভঙ্গের দায়ে Arsanal, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ