নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল্পনা চলছিলই, তাতে পড়ল সিলমোহর। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ, বৃহস্পতিবার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। ইতিমধ্যেই সেই ইস্তফা পত্র রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের কাছে জমা দিয়েছেন কোয়েল। লক্ষ্মীবারেই তৃণমূলের ভাঙন আরও চওড়া হল। একই দিনে দু’জন সাংসদ ছাড়লেন রাজ্যসভার পদ। যার ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ৯-এ। তবে কমতে কমতে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা এখন কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

গত সোমবার থেকে রাজ্য়সভায় রক্তক্ষরণ শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের। প্রথমে সুখেন্দু শেখর রায়, তারপর সুস্মিতা দেব ও আজ, বৃহস্পতিবার সকালে প্রকাশ চিক বরাইকের পর এবার চতুর্থ সাংসদ হিসেবে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। যদিও তৃণমূল ছাড়বেন কিনা সেই বিষয়ে কিছুই জানাননি অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল কোয়েল সাংসদ পদ ছেড়ে দেবেন। যদিও সেই জল্পনার মাঝে গত মঙ্গলবার জানা যায়, কোয়েল রাজ্য়সভার সাংসদ পদ ছাড়বেন না বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। তার দুদিনের মধ্যেই ফের পাল্টি খেয়ে সিদ্ধান্ত বদল করলেন রঞ্জিত কন্যা।

আরও পডুন: প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

গত এপ্রিল মাসে রাজ্য়সভায় তৃণমূল সাংসদ হিসেবে কোয়েল শপথ নিয়েছিলেন। কিন্তু মাত্র দুমাসেই মোহভঙ্গ হল তাঁর। এখন এটাই দেখার প্রকাশ চিক বরাইক, সুখেন্দু শেখর রায়দের মতো কোয়েল অন্য দলের দিকে পা বাড়ান নাকি ফের সিনেজগতে ফিরে যান। রাজনৈতিক মহলের মত, দিল্লিতে অপারেশন লোটাস শুরু হয়েছে। তাই তৃণমূলের ঘর ভেঙে যাচ্ছে। কেউ সাংসদ পদ ছেড়ে পদ্ম শিবিরের দিকে ঝুঁকছেন আবার কেউ বিদ্রোহী তৃণমূলদের শিবিরে নাম লেখাচ্ছেন। দল হোক কিংবা পরিষদীয় শিবিরের রাশ পুরোপুরিই হাত থেকে চলে গিয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঘনিষ্ঠমহলে থাকা নেতারাও আজ একে একে সরে যাচ্ছেন মমতার পাশ থেকে।

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা