প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির দলীয় কার্যালয় থেকে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। শুধু তাই নয়, সেখানেরই অন্য একটি তৃণমূল কংগ্রেস কার্যালয় সেখানেও বেশ কিছু অস্ত্র পাওয়া গিয়েছে বলে খবর। ইতিমধ্যে বাগুইআটি থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এলাকায় বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়কের বন্ধ থাকা অফিসে ঢুকেছিলেন বর্তমান বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি। যায় পুলিশও। সেই ঘরে দেখা যায় বিপুল পরিমাণে ত্রিপল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী রয়েছে। এর পরে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ বিধাননগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি ইন্দ্রনাথ বাগুই এর কার্যালয় থেকে উদ্ধার হয়েছে অস্ত্র এবং বিপুল পরিমাণে নথি। রাজারহাট গোপালপুরের বিধায়ক এর অভিযোগ, ত্রিপল, পোশাক থেকে শুরু করে সরকারি ত্রাণ মানুষের কাছে পৌঁছনোর কথা,  কিন্তু সেগুলি লুট করা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাগুইআটি এলাকায়।

আরও পড়ুন-রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আরও বলেন, ‘আমাদের কার্যকর্তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। এই উদ্ধার হওয়া অস্ত্রগুলি আমাদের জন্য রেডি করে রাখা হয়েছিল। রাজ্যে বিজেপি ক্ষমতায় না এলে দলে কর্মীদের অবস্থা কী হত তা এই অস্ত্র দেখেই ধারণা করা যাচ্ছে।’

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা