১৪৪ যাত্রী নিয়ে শিলচরে জরুরি অবতরণ করল কলকাতাগামী বিমান

মঙ্গলবার সকালে অবশেষে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৭৫৩ ১৪৪ যাত্রী নিয়ে শিলচরে জরুরি অবতরণ করল। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট বুঝতে পারেন বিমানে বড়সড় যান্ত্রিক গোলযোগ হয়েছে। এরপরই তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। মঙ্গলবার সকালে অবশেষে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৭৫৩ ১৪৪ যাত্রী নিয়ে শিলচরে জরুরি অবতরণ করল। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে সকল যাত্রী ও কর্মীরা সুস্থ রয়েছে। বিমানটি ভালোয় ভালোয় অবতরণ করেছে। বিমানটি শিলচর থেকে কলকাতায় আসছিল।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে জানা যাচ্ছে, বুধবার সকাল আটটা নাগাদ ১৪৪ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি শিলচর থেকে উড়ে যায়। এয়ারবাস এ৩১৯-১১২ বিমানটি উড়ানের কয়েক মিনিটের মধ্যেই সমস্যার মধ্যে পড়ে। পাইলট বুঝতে পারেন বিমানের পিছনের চাকার কাছে ত্রুটি ধরা পড়ে। পাশাপাশি হাইড্রোলিক ফুয়েল লিক হচ্ছিল। ফলে তিনি বিমানের মুখ ঘুরিয়ে ফের শিলচরের দিকে নেমে আসতে থাকেন। ততক্ষণে শিলচর কুম্বিরগ্রাম বিমানবন্দরে ‘ফুল এমার্জেন্সি’ ঘোষণা করা হয়েছে। সমস্ত ব্যবস্থা গ্রহন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা যাচ্ছে বিমানটি নামার সময় ল্যান্ডিং গিয়ারেও সমস্যা দেখা দেয়। যদিও পাইলটের দক্ষতায় নির্বিঘ্নেই বিমানটি এমারজেন্সি ল্যান্ডিং করে। শিলচরের কুম্বিরগ্রাম বিমানবন্দরের অধিকর্তা জানিয়েছেন, সমস্যা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখানে একটিমাত্র রানওয়ে থাকায় অন্যান্য বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে। বিমানটি রানওয়ে থেকে সরানোর কাজ চলছে।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১