কোটার মেয়ে গড়ল ইতিহাস, চিনে নিন বিশ্বের বৃহত্তম ‘ক্রুজ শিপের’ প্রথম ভারতীয় মহিলা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে

Share:

নিজস্ব প্রতিনিধি: যে রাঁধে, সে চুলও বাঁধে। মেয়েরা এখন ঘরে-বাইরের সব কাজই একা হাতে সামাল দিতে দক্ষ। আকাশ থেকে পাতাল পর্যন্ত কোনও কাজই এখন মেয়েদের কাছে কঠিন নয় সেটাই আরও একবার প্রমাণ করলেন কোটার মেয়ে প্রিয়াঙ্কা সেন। গড়লেন ইতিহাস। সেই সঙ্গেই দেশকে করলেন গর্বিত। বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজ ‘হারমনি অফ দ্য সিজ’-এ (Royal Caribbean’s Star of the Seas)  প্রথম ভারতীয় মহিলা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলেন প্রিয়াঙ্কা।

রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের ক্রুজ জাহাজ হারমনি অফ দ্য সিজ-এ প্রথম ভারতীয় মহিলা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে ওঠার লড়াই সহজ ছিল না। কলেজ এবং তাঁর কর্মজীবনে অসংখ্য সামাজিক, শারীরিক এবং প্রাতিষ্ঠানিক বাধার সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি থেমে যাননি। কোটার মেয়ে প্রিয়াঙ্কা দুই বছর ধরে কঠিন অধ্যবসায়ের মাধ্যমে এই গৌরব অর্জন করেছেন। অ্যাংলো ইস্টার্ন শিপিং এবং তারপর রয়্যাল ক্যারিবিয়ান তাঁকে কারিগরি বিভাগে একটি পদের প্রস্তাব দেয়। আজ, সেই মেয়ে হাজার হাজার যাত্রী এবং ক্রু সদস্যদের সেবা করেন। তাঁর সাফল্য ভারতীয় মহিলাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

আরও পড়ুন: এই প্রথম! মদ বিক্রি শুরু করল সৌদি আরব

সীমিত অর্থ থাকা সত্ত্বেও, প্রিয়াঙ্কা ছোটবেলা থেকেই নিজের জীবনে পরিবর্তন আনার স্বপ্ন দেখতেন। বিকানেরের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময়, এনসিসির সদস্য প্রিয়াঙ্কা নৌবাহিনী এবং মার্চেন্ট নেভিতে যোগদানের লক্ষ্য স্থির করেছিলেন। কলেজের শুরুতে তিনি অসংখ্য বাধার সম্মুখীন হন। ফি পরিশোধ করার পর, ভুল করে তাঁকে কলেজ থেকে বরখাস্ত করা হয়। পরবর্তীকালে, যখন তিনি ETO  কোর্সের জন্য আবেদন করেছিলেন তখন তাঁকে একাধিকবার প্রত্যাখ্যান করা হয়েছিল। সামাজিক চাপ এবং শারীরিক চাপ তাঁর কাছে একটি বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু প্রিয়াঙ্কা এবং তাঁর পরিবারের জেদের কাছে সবকিছু হার মানে। প্রিয়াঙ্কা সেন কোটার একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত পিডব্লিউডি বিভাগের কর্মচারী এবং তাঁর মা একজন গৃহবধূ ছিলেন।

ETO কোর্স সম্পন্ন করার পর,  সাফল্য অর্জন করতে প্রিয়াঙ্কা  দুই বছর ধরে লড়াই করেছেন । পুনেতে  খুব সাধারণ ভাবে  বসবাস করে, তিনি প্রতিদিন মুম্বাইয়ে যাতায়াত করতেন এবং কোম্পানিগুলিতে তার বায়োডাটা জমা দেন। অবশেষে, অ্যাংলো ইস্টার্ন শিপিং কোম্পানি তাঁর উপর আস্থা  রাখে এবং তিনি কোম্পানির প্রথম ভারতীয় মহিলা ইটিও হন। প্রায় ৭-৮ মাস ধরে নিরলস প্রচেষ্টার পর, রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল  তাঁকে  হারমনি অফ দ্য সিজ তাঁকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জন্য নির্বাচিত করে। আজ, তিনি এই ক্রুজ জাহাজের প্রথম ভারতীয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার  যা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে পরিচালিত হয় এবং ৭,৫০০ জনেরও বেশি যাত্রী এবং ক্রু সদস্য বহন করে।

জেনে নিন ‘আইকন অব দ্য সিজ’ সম্পর্কে… 

২০২৪ সালের ২৭ জানুয়ারির আগে পর্যন্ত বিশ্বের বৃহত্তম প্রমোদতরি ছিল ‘ওয়ান্ডার অব দ্য সিজ’ ছিল । কিন্তু ‘আইকন অব দ্য সিজ’- আসার পর সেটি জায়গা হারায়। আইকন অব দ্য সিজ-এর দৈর্ঘ্য ৩৬৫ মিটার বা ১২০০ ফুট। ওজন ২ লাখ ৫০ হাজার ৮০০ টন। টাইটানিকের দৈর্ঘ্য ছিল ২৬৯ মিটার বা ৮৮২.৫ ফুট এবং ওজন ছিল ৪৬ হাজার ৩২৮ টন। ৭,৬০০ জন যাত্রী ও ২,৮০৫ জন ক্রুসহ সর্বমোট প্রায় ১০ হাজার জন নিয়ে যাত্রা করতে সক্ষম আইকন অব দ্য সিজ । সেখানে আর ওয়ান্ডার অব দ্য সিজ জাহাজটি একসঙ্গে ৬,৩০০ যাত্রী ও ২,১০০ ক্রু ধারণ করতে পারে।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল