এই প্রথম! মদ বিক্রি শুরু করল সৌদি আরব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিরাট পদক্ষেপ সৌদি আরব সরকারের। খাতায় কলমে সৌদি আরবে মদ্যপান এবং মদ কেনা-বেচা নিষিদ্ধ। তবে এবার সৌদি সরকার অমুসলিম বিদেশি নাগরিকদের জন্য মদ বিক্রির নিয়ম শিথিল করছে। জানানো হয়েছে যে সমস্ত অ-মুসলিম বিদেশি নাগরিকরা মাসে অন্তত ৫০ হাজার রিয়াল আয় করেন তাঁরা মদ কিনতে পারবেন।

জানা গিয়েছে সৌদির রাজধানী রিয়াদে অবস্থিত দেশের একমাত্র মদের দোকানে প্রবেশ করতে হলে ক্রেতাদের অবশ্যই বেতনের প্রমাণ দেখাতে। গত বছর এই মদের দোকানটি চালু হয়েছিল কেবল বিদেশি কূটনীতিকদের জন্য। পরে প্রিমিয়াম নাগরিকত্ব পাওয়া অমুসলিমদের জন্যও মদ কেনার সুযোগ বাড়ানো হয়। রিয়াদের দোকানের গ্রাহকরা প্রতি মাসে পয়েন্ট-ভিত্তিতে কেনাকাটা করতে পারবেন বলে জানা গিয়েছে। আরও খবর, দেশের অন্য দুটি শহর জেদ্দা ও দাহরানে নতুন মদের দোকান তৈরি হচ্ছে।

আরও পড়ুন: ‘বিশ্বগুরুর উত্থান-পতন’, জিন্দাল-কন্যার বিয়েতে কঙ্গনার সঙ্গে ছবি ভাইরাল হতেই মোদিকে খোঁচা মহুয়ার

ইসলাম ধর্মে নিষিদ্ধ মদ । সৌদিতে ১৯৫২ সালের আগ পর্যন্ত মদের দোকান ছিল। ১৯৫২ সালে তৎকালীন সরকার দেশের অভ্যন্তরে মদ্যপান ও মদ কেনা-বেচা নিষিদ্ধ করে দেয়। তবে ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদরি ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বসলে বদলাতে শুরু করে পরিস্থিতি। মোহাম্মদ বিন সালমান তেলের ওপর নির্ভরতা কমিয়ে মন দেন পুরোপুরি বিদেশি বিনিয়োগের উপর।

সামাজিক বিধিনিষেধ শিথিল করার এবং রিয়াদকে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক জায়গায় নিয়ে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। একাধিক প্রচেষ্টার সঙ্গে সৌদিতে সঙ্গতিপূর্ণভাবে মদ্যপানের নিয়মকানুন ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। বিগত বেশ কয়েক বছর ধরে, দেশটি মহিলাদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। পাশাপাশি জনসাধারণের জন্য বিনোদন, সঙ্গীত পরিবেশনের অনুমতি দিয়েছে, যা পর্যটকদের আরও বেশি উৎসাহিত করেছে।

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে