বিয়েবাড়ির রসমালাই খেয়েই বিপত্তি! অসুস্থ শতাধিক অতিথি,ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার এক বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই পরিণত হল আতঙ্কে। বিয়ের অনুষ্ঠানে পরিবেশিত রসমালাই-সহ বিভিন্ন মিষ্টি খাওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন শতাধিক অতিথি ও গ্রামবাসী। বমি, পেটব্যথা ও অস্বস্তির উপসর্গ নিয়ে একের পর এক মানুষ হাসপাতালে ভর্তি হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করছে প্রশাসন।

জানা গিয়েছে, ঘটনাটি বিরাটনগর এলাকার ধানি গস্কন গ্রামের। গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে রসমালাই-সহ একাধিক মিষ্টি প্রস্তুত করা হয়েছিল। শুক্রবার সেই খাবার অতিথি ও স্থানীয়দের মধ্যে পরিবেশন করা হয়। মিষ্টি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অনেকের শরীরে অসুস্থতার লক্ষণ দেখা দিতে শুরু করে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৫-এ।ঘটনার খবর পেয়ে দ্রুত গ্রামে পৌঁছয় প্রশাসন ও স্বাস্থ্যদফতরের দল। অসুস্থদের তড়িঘড়ি ভর্তি করানো হয় আটেলা কমিউনিটি হেলথ সেন্টারে। একসঙ্গে এত রোগী হাসপাতালে পৌঁছনোয় কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত চিকিৎসা শুরু করেন।

আরও পড়ুনঃ দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, গুরুতর অসুস্থ ১৬ জন শিশু এবং ১৪ জন প্রাপ্তবয়স্ককে উন্নত চিকিৎসার জন্য শাহপুরা কমিউনিটি হেলথ সেন্টারে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সকলের অবস্থাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। উপ-বিভাগীয় আধিকারিক কপিল কুমার উপাধ্যায় জানান, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। সময়মতো চিকিৎসা মিলেছে বলেই বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি প্রশাসনের। এদিকে খাদ্য সুরক্ষা দফতরের দল ঘটনাস্থল থেকে মিষ্টি ও অন্যান্য খাদ্যদ্রব্যের নমুনা সংগ্রহ করেছে। সেগুলি পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই খাদ্যে বিষক্রিয়ার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকেই গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। 

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারকে নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা