আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাশ্মীরে অনুপ্রবেশকারী ৭ কুখ্যাত পাক জঙ্গিকে জাহান্নামে পাঠাল সেনা

নিজস্ব প্রতিনিধি: বড় সাফল্য ভারত সেনাবাহিনীর! জম্মু-কাশ্মীরের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী ৭ কুখ্যাত পাকিস্তানি জঙ্গিকে খতম করল ভারতীয় সেনাবাহিনী। জানা গিয়েছে, এই অনুপ্রবেশকারী জঙ্গিদের মধ্যে পাকিস্তানের কুখ্যাত বর্ডার অ্যাকশন টিমের সন্ত্রাসীরাও রয়েছেন। সূত্রের খবর, ৪-৫ ফেব্রুয়ারি রাতে জম্মু-কাশ্মীরের সীমান্তে টহলদারি ভারতীয় সেনারা অনুপ্রবেশকারী পাকিস্তানি জঙ্গিদের অতর্কিত আক্রমণ ব্যার্থ করে দেয়। এরপর পাক-জঙ্গি এবং ভারতীয় সেনার মধ্যে লাগাতার গুলিবর্ষণে ৭ জন পাকিস্তানি জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা।

এই অনুপ্রবেশকারীদের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীর ৩ জন সেনাসদস্যও ছিল বলে সুত্রের খবর। ঘটনাটি ঘটেছে, জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ভ্যালিতে। সূত্র জানিয়েছে, পাকিস্তানি অনুপ্রবেশকারিরা কুখ্যাত বর্ডার অ্যাকশন টিমের সহায়তায় ভারতীয় সেনাদের উপর অতর্কিত হামলা চালাতে চেয়েছিল। আসলে সীমান্ত অ্যাকশন টিমগুলিকে সীমান্ত রেখা পেরিয়ে গোপনে আক্রমণ চালানোর জন্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এর আগেও এই পাকিস্তানি সংস্থাটি সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা চালিয়েছিল। এবার সেই অভিজ্ঞতার সুযোগ নিয়েই এই দলটি আবারও ভারতীয় সৈন্যদের লক্ষ্যবস্তু করে অতর্কিত হামলা চালানোর চেষ্টা করেছিল। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যার্থ করে ভারতীয় সেনাদের পাল্টা গুলিতে খতম হল ৭ পাক জঙ্গি।

সূত্র জানিয়েছে, জম্মু-কাশ্মীরের সীমান্তে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দেখা মাত্রই ভারতীয় সেনারা তাঁদের খতম করে। নিহত সন্ত্রাসীদের মধ্যে সন্ত্রাসী সংগঠন আল-বদরের সন্ত্রাসীরাও রয়েছে। এই মূহুর্তে পাকিস্তান জম্মু ও কাশ্মীর সম্পর্কে তাদের অপপ্রচার চালাচ্ছে। ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের তথাকথিত কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে লাহোরে আয়োজিত এক সমাবেশে সন্ত্রাসী হাফিজ সইদের ছেলে তালহা সইদ ভারতের বিরুদ্ধে একটি উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিলেন। সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তালহা সাঈদকে কান্নাকাটি করতেও দেখা গিয়েছিল। যেটি পুরোপুরি নাটক ছিল। এই ঘটনার পরেই পাক জঙ্গিকে খতম করল ভারতীয় সেনারা। গত মাসেই ছত্তিসগড়ে বড় অভিযান চালিয়ে অসংখ্য জঙ্গিকে খতম করেছিল সেনা বাহিনী। ৭ পাক জঙ্গিকে খতম করায় আবারও বড় জয় হল ভারতীয় সেনাবাহিনীর।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ