কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ স্ট্যালিনের, জরুরি বৈঠকে বিজয়ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কুয়েতে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ৪২ জন ভারতীয় নাগরিকের। নিহতদের মধ্যে রয়েছে ১৩ জন কেরালার বাসিন্দা। তাই এই ঘটনায় নড়েচড়ে বসেছে কেরালা সরকার । ইতিমধ্যেই  মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পাশাপাশি বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তের non-resident Keralites সঙ্গে যোগাযোগ রাখবে কেরালা প্রশাসন।

জানা গিয়েছে কুয়েতে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কেরালায়  মৃত বাসিন্দাদের পরিচয় প্রকাশ্যে এসেছে। নিহতদের মধ্যে রয়েছে- কোট্টায়ামের চাঙ্গানাসেরির শ্রীহরি পি, মালাপ্পুরমের পেরিনথালমান্নার বহুলিয়ান , কোল্লামের শামির উমারুদ্দিন , কাসারগোডের চেঙ্গালার কে রেনজিথ , কাসারগোডের পিলিকোডুর কেলু , কোট্টায়ামের স্টেফিন আব্রাহাম সাবু , পাথানামথিট্টার পান্ডালামের আকাশ শশীধরন । এছাড়াও   কোল্লামের পুনালুরের সাজন জর্জ, পাথানামথিট্টার কোন্নির সাজু ভার্গিস , পাথানামথিট্টার পি ভি মুরলীধরন , কোল্লামের লুকোস , থিরুভাল্লার থমাস উম্মান এবং মালাপ্পুরমের নুহু।

অন্যদিকে কুয়েতের ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বৃহস্পতিবার তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কুয়েতের মাঙ্গাফ শহরে অগ্নিকাণ্ডে নিহত ৪০ জনেরও বেশি ভারতীয়দের প্রতি জানাই সমবেদনা। কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় তামিলনাড়ুর শ্রমিকরা রয়েছেন কিনা তা খোঁজ  চলছে।  কুয়েতের ভারতীয় দূতাবাস এবং তামিল অ্যাসোসিয়েশনগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।‘ ইতিমধ্যেই বৃহস্পতিবার বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন,  কুয়েতের ঘটনায় মৃতদের দেহ দেশে ফিরিয়ে আনবে ভারতীয় বিমান বাহিনী।

তোলাবাজিতে ‘সংক্রমিত’ বিজেপির একাংশও, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করার নোটিস, ২৬ অগস্টের মধ্যে সরাতে হবে দোকান

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন