১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াই এবং নির্বাসন কাটিয়ে অবশেষে ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা তথা প্রথম চেয়ারম্যান ললিত মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াই এবং নির্বাসন কাটিয়ে অবশেষে ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা তথা প্রথম চেয়ারম্যান ললিত মোদি। মঙ্গলবার (২১ জুলাই) ২০০৯ সালের দক্ষিণ আফ্রিকা আইপিএল সংক্রান্ত ফেমা (FEMA) মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আনা অভিযোগ ও জরিমানার রায়ে আইনি স্বস্তি মেলার ২৪ ঘণ্টা পরেই ভারতে ফেরার ঘোষণা দিলেন তিনি। ২০০৯ সালে এই মামলায় অভিযুক্ত হওয়ার পরেই বিদেশে পালিয়ে যান তিনি। যদিও ১৬ বছর ধরে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। সেটাই এখন আদালতের কাছে স্বীকৃতি পেয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা আইপিএল টুর্নামেন্ট সম্পর্কিত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন বা ফেমা লঙ্ঘনের মামলায় ললিত মোদির বিরুদ্ধে ইডি-র আনা বেশিরভাগ অভিযোগ ও জরিমানা খারিজ করে দিয়েছে সাফেমা (SAFEMA) আপিল ট্রাইব্যুনাল। আদালত জানিয়েছে, ২০০৯ সালে লোকসভা নির্বাচনের কারণে নিরাপত্তার খাতিরে আইপিএল দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত করার সময় বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে BCCI ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) লঙ্ঘন করেছে। কিন্তু ইডির আনা অভিযোগ ভুল। বিদেশে টাকা পাঠানোর প্রক্রিয়াটি স্বাভাবিক নিয়মেই হয়েছিল। এটিকে FEMA লঙ্ঘন হিসাবে দেখা যায় না। টাকাটা দেরিতে হলেও শেষ পর্যন্ত ভারতে ফিরিয়ে আনা হয়েছিল। তাই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মুনিশ্বর নাথ ভাণ্ডারী এবং সদস্য রাজেশ মালহোত্রার বেঞ্চ বিসিসিআই, ললিত মোদি, এন শ্রীনিবাসন, এম পি পাণ্ডোভে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অন্যান্য আবেদনকারীদের পক্ষে এই রায় দিয়েছে। আর BCCI-এর ওপর চাপানো ৪ কোটি টাকার জরিমানা কমিয়ে ১ কোটি টাকা করা হয়েছে।

রায়ের পর ললিত মোদি উন্মাদনা প্রকাশ করে জানিয়েছেন, ‘এই সিদ্ধান্তে আমি অত্যন্ত খুশি। মঙ্গলবার আমার জন্য একটি চমৎকার দিন ছিল। আমি গত ১৬ বছর ধরে এই লড়াইটা লড়ে আসছি। আমি সকলকে যা যা বলেছি, অবশেষে তা সত্য প্রমাণিত হল। আমি আনন্দিত যে ট্রাইব্যুনাল আমার পক্ষে রায় দিয়েছে। আমার একমাত্র চিন্তা ছিল আইপিএলের মঙ্গলসাধন। এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। এখন সেই অধ্যায় শেষ এবং আমি আমার জীবনে আরও এগিয়ে যেতে চাই। আমি এই বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে ভারতে ফিরব। অক্টোবরে আমি দাদু হতে চলেছি, আমার মেয়ের সন্তান হতে চলেছে। আশা করি, তখন সবকিছু ঠিকঠাক থাকবে। এরপরেই আমি ভারতে ফিরব।’ ২০১০ সালে ভারত ছাড়ার পর থেকে ললিত মোদি বিদেশেই থাকছেন। তাঁর বিরুদ্ধে অসংখ্য আর্থিক অনিয়ম এবং ফেমা (FEMA) বিধি লঙ্ঘনের অভিযোগ ছিল। তবে, সর্বশেষ রায়ের পর তিনি স্পষ্টভাবে জানান দিলেন যে, তিনি ভারতে ফিরে এসে জীবনে নতুন অধ্যায় শুরু করবেন।

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত