জুতো পরে সোফায় বসে ‘যজ্ঞ’ করছেন লালু, ভিডিও নিয়ে নিন্দার ঝড় নেটপাড়ায়

কী কাণ্ড! সোফায় বসে 'হবন' করছেন রাষ্ট্রীয় জনতা লালপ্রসাদ যাদব। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই চর্চা শুরু হয়েছে তাঁকে নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! সোফায় বসে ”যজ্ঞ” করছেন রাষ্ট্রীয় জনতা লালপ্রসাদ যাদব। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই চর্চা শুরু হয়েছে তাঁকে নিয়ে। সাধারণত যে কোনও হিন্দু পুজো-পার্বণ মাটিতে বসে শুদ্ধ পোশাক এবং শুদ্ধ মন নিয়ে করার নিয়ম। সেখানে লালুপ্রসাদ যাদবের এই ধরনের কাণ্ড দেখে অবাক সকলে। লালু প্রসাদের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু যাদব সোফায় বসে জুতো পরে ‘যজ্ঞ’ করছেন। এরপরেই সত্তরোর্ধ রাজনীতি বিদ সমালোচনার মুখে পড়েছেন। অনেকেই বলেছেন, ক্ষমতার অপব্যবহার করছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি হিন্দু রীতিনীতির অসম্মান করছেন।

আরজেডি নেতার এই কাজকে “ঘৃণ্য” বলে বর্ণনা করেছেন অনেকে। কেউ কেউ বলেছেন, ‘কুণ্ডে হবনের উপকরণ ছুঁড়ে মারা, জুতা পরে সোফায় বসে ‘যজ্ঞে’ অংশ নেওয়া জঘন্যতম কাজ। যদি আপনি আমাদের রীতিনীতিকে সম্মান করতে না পারেন, তাহলে এগুলো থেকে দূরে থাকুন। জনসাধারণকে বোকা বানানো এবং ছবি তোলার জন্যে এ সমস্ত কাজ করা বন্ধ করুন’। রঞ্জন সিং নামে অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘পণ্ডিতজির কাজ সবাইকে একত্রিত করিয়ে হবন করানো। যদি কোনও পণ্ডিত না থাকে, কোনও নিয়ম-কানুন না থাকে, তাহলে জুতা পরেও লালু যাদব হবন করতে পারেন।’

 

আনন্দ দুবে নামে তৃতীয় একজন ব্যবহারকারী লিখেছেন, “লালু যাদব অগ্নিকুণ্ড এবং অগ্নিদেবতার প্রতি অনুগ্রহ করছেন। হিন্দু ধর্মের অপমান, এটা অখিলেশ-লালুর রাজনীতি! লালু যাদব হবনের সময় জুতা পরে বসেছেন, এটি লক্ষ লক্ষ হিন্দুর অনুভূতির উপর আক্রমণ। অখিলেশ যাদবকে দেখুন, মন্দির এবং ধর্মের কথা উঠলেই তিনি মুখ ঘুরিয়ে নেন, কিন্তু ভোট ব্যাংকের জন্য তিনি সব ধরণের ভান করতে দ্বিধা করেন না।”

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?