Presidential election: রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী লালু

মনোনয়নপত্র দাখিল করবেন ১৫ জুন, দিল্লিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: প্রবাদেই আছে – এক বার না পারিলে দেখ শতবার। কিন্তু মুখ ভার করে বসে থাকার কোনও মানে হয় না।

সেই প্রবাদবাক্যকে প্রাধান্য দিয়ে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছে যদুপতি লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। জানা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential election) প্রার্থীপদ জমা দিতে দিল্লি যাবেন। মনোনয়নপত্র দাখিল করবেন ১৫ জুন। রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) এর আগেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সর্বেশেষ ২০১৭ সালে। ওই বছর রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential election)প্রার্থী হয়েছিলেন বিহারের তৎকালীন (the then Bihar Governor) রাজ্যপাল রামনাথ কোবিন্দ এবং প্রাক্তন লোকসভার অধ্যক্ষ মীরা কুমার। জিততে পারেননি। লালু প্রসাদ যে হারবেন সে ব্যাপারে নিশ্চিত ছিল রাজনৈতিকমহল। তারপরেও যদুপতি হাল ছাড়তে নারাজ। তাই, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদসংস্থাকে টেলিফোনে জানিয়েছেন, ‘শেষবার রাষ্ট্রপতি নির্বাচনেও প্রার্থী হয়েছিলাম। কিন্তু প্রার্থীপদে সমর্থন না থাকায় মনোনয়নপত্র খারিজ হয়ে গিয়েছিল। এবার জোরকদমে প্রস্তুতি নিয়েছি। আশা করি এবার আর মনোনয়নপত্র বাতিল হবে না।’

পাশাপাশি যদুপতি (Lalu Prasad Yadav) এও বলেছেন, ‘চেষ্টা করতে ক্ষতি কী? আমায় চেষ্টা করতে তো কেউ বারণ করেনি। পঞ্চায়েত ভোট থেকে সেই চেষ্টার শুরু। একসময় রাজ্যের মুখ্যমন্ত্রীও হয়েছিলাম। ধরেই নিচ্ছি যে রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যাব। কিন্তু একজন নেতা হিসেবে সব থেকে বেশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার রেকর্ড তো তৈরি হবে। ’

আরও পড়ুন রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই, ফল ঘোষণা ২১ জুলাই

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ