তাজমহলের জমি জয়পুর মহারাজার, দাবি বিজেপি সাংসদের

এলাহাবাদ হাইকোর্টে মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:  তাজমহলের জমি আসলে জয়পুরের মহারাজার। এমনই দাবি বিজেপি সাংসদের। দাবির শেষ এখানেই নয়। তিনি আরও জানিয়েছেন, শাহ জাহান ওই জমি কেড়ে নিয়ে সেখানে তাজমহল তৈরি করেন। এলাহাবাদ হাইকোর্টে এই ঐতিহাসিক স্থাপত্যশিল্পকে কেন্দ্র করে একটি মামলাও রুজু হয়েছে। মামলায় তাঁর সমর্থন রয়েছে জানিয়ে, সাংসদ জানান, মানুষের অধিকার রয়েছে সত্য জানার।

তাজমহলকে নিয়ে এমন অদ্ভূত দাবি করেছেন বিজেপি সাংসদ দিয়া কুমারী। একটি বৈদ্যুতিন মাধ্যমকে তিনি জানিয়েছেন, ’তাজমহল নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল। সেই বিতর্কের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আসল ইতিহাস জানার অধিকার মানুষের রয়েছে। জয়পুর রাজপরিবারের কাছে এই সংক্রান্ত যাবতীয় নথি রয়েছে। আদালত এবং গবেষকদের উচিত ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে ওই সব নথি জনসমক্ষে আনার।’

বিজেপি সাংসদ আরও বলেন, ‘শোনা কথা, ওই জমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। কিন্তু কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, যাদের ক্ষতিপূরম দেওয়া হয়েছিল, তারা সকলে ক্ষতিপূরণ নিয়েছিলেন কি না, সেটাও জানা প্রয়োজন।‘

বিজেপি সাংসদ এও বলেন, এই ক্ষতিপূরণের ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারছেন না। কারণ, এই সংক্রান্ত বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনও তথ্য নেই। তবে জমি যে কেড়ে নিয়ে সেখানে তাজমহল তৈরি করা হয়েছিল, সে ব্যাপারে তিনি নিশ্চিত বলে জানিয়েছেন এই বিজেপি সাংসদ। পাশাপাশি দিয়া কুমারী জানিয়েছেন, সেই সময় আজকের মতো বিচার ব্যবস্থা ছিল না। তাই, মানুষ ন্যায় বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারেনি।  

আরও পড়ুন তাজমহলের জেল্লা গিলছে ‘শত্রু’ কীটপতঙ্গের দল

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?