৩১ মার্চ রবিবার খোলা ব্যাঙ্ক, কেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি মাসের শেষ রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে নির্দেশিকা জারি করে এই কথা জানানো হয়েছে। তবে ওই দিন কোন কোন ব্যাঙ্ক খোলা থাকবে, সেই তালিকা দিয়েছে আরবিআই। এর আগে ২০১৯ সালের ৩১ মার্চ খোলা ছিল ব্যাঙ্ক। সেদিনও রবিবার ছিল।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষ শেষ করার আগে যাতে সমস্ত সরকারি লেনদেন সম্পূর্ণ করা যায়, সেজন্য ৩১ মার্চ ব্যাঙ্ক খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য দিনের মতো রবিবারও নির্ধারিত সময় ব্যাঙ্ক খুলবে। আবার অন্যান্যদিনের মতোই ব্যাঙ্ক বন্ধ হবে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যে সব ব্যাঙ্কে শুধুমাত্র সরকারি লেনদেন হয়, সেই সব ব্যাঙ্কই চলতি মাসের শেষ রবিবার খোলা থাকবে।

রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তালিকায় যে সব ব্যাঙ্ক রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক। পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি ব্যাঙ্কও চলতি মাসের শেষ রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক, ডিসিবি ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, জম্মু কাশ্মীর ব্যাঙ্ক, কর্ণাটক ব্যাঙ্ক লিমিটেড, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেড, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্কের মতো বেশ কয়েকটি সংস্থা। এছাড়াও ডিবিসি ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেডের মতো বিদেশি ব্যাঙ্কও চলতি মাসের শেষ রবিবার খোলা থাকবে।

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে