বিয়ের মতো আইনি স্বীকৃতি নেই একত্রবাসের, জানিয়ে দিল কেরল হাইকোর্ট

সম্প্রতি এক মামলার রায় দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন কেরল হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মোশতাক ও সোফি টমাস।

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: বিয়ের সঙ্গে একত্রবাসের অনেকটাই তফা‍ৎ রয়েছে। বিয়ের মতো একত্রবাস কিংবা লিভ ইন রিলেশনসের আইনি বৈধতা নেই। ফলে লিভ ইন পার্টনারদের বিচ্ছেদ কিংবা ডিভোর্স চাওয়ার কোনও বৈধ অধিকার নেই। সম্প্রতি এক মামলার রায় দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন কেরল হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মোশতাক ও সোফি টমাস।

২০০৬ সালেই লিভ ইন বা একত্রবাস সম্পর্কে জড়িত ছিলেন এক খ্রিস্টান যুবক ও এক হিন্দু যুবতী। দুজনের একটি শিশু সন্তানও রয়েছে। সম্প্রতি পারিবারিক আদালতে ডিভোর্স চেয়ে দ্বারস্থ হয়েছিলেন দুজনেই। যদিও ওই আর্জি খারিজ করে দেন পারিবারিক আদালতের বিচারক। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন লিভ ইন পার্টনারশিপে থাকা দুই সঙ্গী। যৌথভাবেই আবেদন জানিয়েছিলেন দুজনে।

ওই আর্জির শুনানি শেষে রায় দিতে গিয়ে গিয়ে কেরল হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মোশতাক ও সোফি টমাস বলেছেন, একত্রবাসের কোনও আইনি স্বীকৃতি নেই। যদি কেউ নিজেদের মধ্যে চুক্তি করে একত্রে বসবাস করার সিদ্ধান্ত নেন, তাহলে সেটাকে তারা বিয়ে হিসেবে দাবি করতে পারেন না। কেননা, দুই সম্পর্কের মধ্যে অনেক তফা‍ৎ রয়েছে। বিয়ের সামাজিক স্বীকৃতি রয়েছে। লিভ ইন পার্টনারশিপ এখনও সেই স্বীকৃতি পায়নি। ফলে একত্রবাস করলেই বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হওয়া যায় না।

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫