প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ আইনজীবী, সকলের সামনে ঘটল হাড়হিম করা ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের মির্জাপুরে দিনের আলোয় এক আইনজীবীকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কাটরা কোতোয়ালি থানার অন্তর্গত কাটওয়ারু কা পুরা এলাকায় শুক্রবার সকালে এই দুঃসাহসিক হত্যাকাণ্ড ঘটে। নিহত আইনজীবীর নাম রাজীব সিং। প্রকাশ্য রাস্তায় এমন নৃশংস হামলার ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সেদিনও রাজীব সিং সকালে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় বাইকে করে আসা দুই দুষ্কৃতী তাঁর গতিরোধ করে। এরপর এক হামলাকারী বাইক থেকে নেমে খুব কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। গুলি লাগার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন রাজীব সিং। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন: বিয়ে প্রত্যাখ্যান করায় জোর করে HIV ইনজেকশন, তারপর যা করলেন তরুণী..

এই পুরো ঘটনা নিকটবর্তী একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, অভিযুক্তরা আগে থেকেই ওত পেতে ছিল। একজন বাইক থেকে নেমে আইনজীবীর কাছে গিয়ে গুলি চালায়, অন্যজন বাইক নিয়ে প্রস্তুত অবস্থায় অপেক্ষা করছিল। তবে হামলার পর পালানোর সময় কিছুক্ষণের জন্য তাদের বাইক স্টার্ট না হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই স্থানীয় কয়েকজন ঘটনাস্থলের দিকে ছুটে এলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হামলা বলেই মনে করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে এক আইনজীবীর উপর এই হামলায় স্থানীয় বাসিন্দা ও আইনজীবী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে এবং ঘটনার পেছনের মোটিভ খতিয়ে দেখা হচ্ছে।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল